চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ায় করোনা পরিস্থিতি স্থিতিশীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ণ ২৪, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ায় কোভিড-১৯ প্রাদুর্ভাবের এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনে জ্বরের লক্ষণসহ নতুন রোগীর শনাক্ত হয়েছে দুই লাখেরও কম।

পর্যাপ্ত ভ্যাকসিন, চিকিৎসার সরঞ্জামের অভাব এবং সম্ভাব্য খাদ্য সংকটে থাকা ২ কোটি ৫০ লাখ মানুষের দেশটিতে গত ১২ মে করোনা মহামারি প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।

সরকারী সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন মানুষের মধ্যে নতুন করে জ্বরের লক্ষণ দেখা যায়, এপ্রিলের শেষের দিক থেকে এই ধরনের মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ২৯ লাখ ৫০ হাজারে এবং তাতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের।

কেসিএনএ তাদের প্রতিবেদনে জানায়, দেশটি কোভিড প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে ‘সফল’ হয়েছে এবং সর্বোচ্চ জরুরী মহামারী প্রতিরোধ ব্যবস্থা চালু করায় কয়েক দিনের মধ্যে দেশব্যাপী অসুস্থতা এবং মৃত্যুর হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এছাড়া সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে।

এই মহামারী ছড়ানো রোধ করতে যথাযথ ব্যবস্থা নেয়ায় পরিস্থিতি এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Reneta

নর্থ কোরিয়া বলেছে এই মহামারীর সাথে লড়তে নিজস্ব পদ্ধতি এবং চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ তৈরি করছেন তারা। তবে সেই পদ্ধতি বা উপকরণ কী তা খোলাসা করেনি।

এর আগে করোনা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে প্রতিবেশি দেশ সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদেরকে সব ধরনের সাহায্য দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও পিয়ংইয়ং এ প্রস্তাবে কোন সাড়া দেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসনর্থ কোরিয়াভ্যাকসিনসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT