আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

উপহার হিসেবে রঙিন গোলাপের ফুলের টব, শুভেচ্ছা বার্তা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রঙিন গোলাপের ফুলের টব, শুভেচ্ছা বার্তা সহ, যা জন্মদিন বা বিশেষ উপলক্ষে উপহার হিসেবে দেওয়া হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৭১টি গোলাপের একটি ফুলের তোড়া ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটে জন্মগ্রহন করেন। তিনি ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সালের ২২ মে পযর্ন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মোদি ২০১৪ সালের ২৬ মে’র পর থেকে ভারতীয় সরকার প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।

বিষয়:জন্মদিনের শুভেচ্ছানরেন্দ্র মোদি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…