চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে তারা ফিরলেন লাশ হয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
জনপদ, নরসিংদী
A A
দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে ক্ষতিগ্রস্ত আসন ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমন রায়: নরসিংদীর কান্দাইলে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী। তারা কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফিরছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন (৩২), রেজাউল করিম (৩৫), জোবায়ের (৩৫), আবুল খায়ের বাশার খাঁন (৩৫), ইকবাল আহমেদ (৩২) ও চালক বাবুল (৩৫)। আহতরা হলেন, একই এলাকার হাফিজ উদ্দিন (৩৫) ও দেলোয়ার হোসেন (৩২)।

নিহতদের সকলেই বিয়ানীবাজারের বস্ত্র ব্যবসায়ী। রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফিরছিরেন তারা।

পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জ যাচ্ছিল। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার কান্দাইলে যাত্রীবাহী বাসটি পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলে চালকসহ ৪ জন নিহত হয়। আহত ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। পরে দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Reneta

নরসিংদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের চাকা বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের সকলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার বলে জানা গেছে।

মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাড়ীর একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। গাড়ীর ভেতরে ৩টি লাশ ও বাহিরে একটি লাশ পড়ে আছে। গুরুত্বর আহতবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে বেলা ১০টার দিকে একই মহাসড়কের জেলার শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা থেকে সিলেটগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ইটাখোলা থেকে নরসিংদীগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুজন নামে একজন নিহত হয়। আহত হয় ৯জন। আহতদের মধ্যে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, শিবপুরের ইছাখালির সুজন, কারারচর গ্রামের আরমান মিয়া (৫০), ও সৈয়দনগর গ্রামের মাসুম বিল্লাহ।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর হাফিজুর রহমান বলেন, শিবপুরে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-সিলেট মহাসড়কথানাদুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT