নরসিংদীতে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ জোড়া খুন মামলার ২ আসামী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো একজন।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় চাঁদা না দেয়ায় সশস্ত্র কয়েক ব্যক্তি ব্যবসায়ী খোকন খন্দকার ও তার বন্ধু আরিফ খন্দকারকে গুলি করে হত্যা করে। রাতেই খোকনের বড় ভাই সেলিম খন্দকার বাদী হয়ে ইসলামকে প্রধান আসামী করে ১৪ জনের নামে হত্যা মামলা করেন।
পুলিশ জেলার বালুমাঠে অবস্থান করা একদল সন্ত্রাসীকে ঘিরে ফেললে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জোড়া খুনের আসামী জহিরুল, রাকিব ও হোসেনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ও রাকিবের মৃত্যু হয়েছে।







