কবি রফিক আজাদের মেয়ে ও ইংরেজি পত্রিকা দি ডেইলি স্টারের প্রতিবেদক নভেরা দীপিতার নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে তিনি অকাল প্রয়াত হন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আজিমপুর গোরস্থানে তার কবর জিয়ারত, দোয়া ও দুস্থদের অর্থ সাহায্য দেওয়া হবে।
নভেরার মৃত্যুবার্ষিকীতে নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ‘নভেরা স্মৃতি বৃত্তি’ হিসেবে নগদ ২৫ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী ছাত্রী ছিলেন।






