চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে করমেলার সেবা পাবেন করদাতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে এবারও আয়কর মেলা হচ্ছে না। তবে দেশের সকল করাঞ্চলে আগামী নভেম্বর মাসজুড়ে করমেলার পরিবেশে সব ধরনের করসেবা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘ করোনা পরিস্থিতির কারণে এবারও আমরা করমেলা করতে পাচ্ছি না। তবে এর পরিবর্তে গত বছরের মতো সকল সার্কেল ও করাঞ্চলে মেলার পরিবেশ নিয়ে আসবো। সেখানে করদাতারা সব ধরনের করসেবা পাবেন।’

নভেম্বর মাসজুড়ে কর সেবা প্রদান উপলক্ষে এনবিআর সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ৩১টি কর অঞ্চলে ৬৪৯টি সার্কেলে গতবারের মতো এবারও ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। তবে কয়েক জায়গায় বিশেষ সেবা বুথ দেয়া হচ্ছে। যেমন ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য করাঞ্চল ছাড়াও সচিবালয়ে একটি বুথ দেয়া হচ্ছে।

সরকারি চাকরিজীবীরা যাতে তাদের সময় বাঁচাতে পারেন। এ জন্য ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সচিবালয়ের বুথে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবা পাবেন। এ ছাড়া অফিসার্স ক্লাবেও তারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসে ৯ থেকে ১০ নভেম্বর দু’দিন রিটার্ন জমা দিতে পারবেন। ২৪ নভেম্বর সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ জনকে সম্মাননা প্রদান করা হবে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৪ লাখের বেশি মানুষ ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন। ২০২০-২১ অর্থবছরে নিবন্ধনের সংখ্যা ছিল ১৩ লাখ। এ পর্যন্ত মোট ৬৭ লাখ ৯২ হাজার ব্যক্তি ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন বলে জানান রহমাতুল মুনিম।

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্য জোষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরএনবিআর চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT