চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরের বিপিএল পিছিয়ে জানুয়ারিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বিজয়ী দলের খেলোয়াড়রা ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির কারণে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ায়নি। এ বছরও হওয়ার সম্ভাবনা কম। নভেম্বরের বিপিএল দুই মাস পিছিয়ে হতে পারে আগামী বছরের জানুয়ারিতে।

জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণেই বিপিএল পেছানোর ভাবনা আয়োজকদের। তবে এখনো সব চূড়ান্ত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্ণিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন।

তিনি বলেন: বিপিএল হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা আমাদের সূচি দেখে বলতে পারবো। দুইটা উইন্ডো খোলা আছে। একটা নভেম্বরে। ওই সময়ে আবার বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা আছে। ডিসেম্বরে আবার নিউজিল্যান্ড আসার কথা সম্ভবত। সেখানে বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে।

করোনাকালে প্রথম শ্রেণির আসর জাতীয় লিগ দিয়ে চলতি মার্চে ঘরোয়া ক্রিকেটে ফিরবে বাংলাদেশে। মে মাসে হতে পারে গত বছরের মার্চে এক রাউন্ড হওয়ার পর স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

এ বিষয়ে ইসমাইল হায়দার বলেন: আমরা ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে দু’দিন মিটিং করেছি। আমাদের জাতীয় দলের যে ব্যস্ত সূচি। এর ফাঁকে ফাঁকে ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে হচ্ছে। এর মধ্যে আমাদের ঢাকা লিগ আছে। জাতীয় লিগ এবং বিসিএল ও বিপিএল আছে। এখন পযন্ত ক্যালেন্ডার ফাইনাল হয়নি। সো ফার ইনিশিয়াল সিদ্ধান্ত মার্চে এনসিএল এবং মে মাসে ঢাকা লিগ শুরু করবো। সব কয়টি আলোচনার পর সিদ্ধান্ত হবে।

বিপিএল আয়োজনের স্লট মূলত নভেম্বর-ডিসেম্বর। তবে সবশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল হয়েছিল ডিসেম্বর-জানুয়ারিতে।

ট্যাগ: ঘরোয়া ক্রিকেটবিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনাক্তের হার ছয়ের ওপরে, মৃত্যু ১২

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচের আশায় বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচের আশায় বাংলাদেশ

বাংলাদেশের বিভিন্ন দর্শক চ্যানেল আই অনলাইনের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হল রিপোর্ট ভালো, তবে দর্শক বলছে পুরনো গল্প’

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT