চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব্য জেএমবি’র সদস্য সংগ্রহে ‘সেতুবন্ধন’ ছিল সামাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

নারায়নগঞ্জে জঙ্গি আস্তনায় অভিযানে নিহত হলি আর্টিজান হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরী ২০১৩ সালের অক্টোবরে দেশে ফিরেই নতুন জঙ্গি সংগঠন গড়ার চেষ্টা করেন। অত্যন্ত কম সময়ে নব্য জেএমবি’র সদস্য সংগ্রহ ও গঠনের পেছনে সামাদের বড় অবদান ছিল। সদস্য সংগ্রহে সামাদ ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি’র কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী থেকে আব্দুস সামাদ, জিয়াদুল ইসলাম ও আজিজুল ইসলাম নামে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ২০০টি ডেটোনেটর, ১টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম বলেন, তামিম চৌধুরী দেশে ফিরে দেশের অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ২০১৪ সালে জেএমবির আব্দুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিকের সঙ্গে তামিমের পরিচয় হয়। তামিম চৌধুরী প্রধান এবং সামাদকে সেকেন্ড ইন কমান্ড করে ‘জুনুদ আল তৌহিদ আল খিলাফা’ নামে একটি দল গঠন করেন।

যেহেতু এর আগে থেকেই সামাদ জেএমবির সঙ্গে জড়িত ছিলেন, সেহেতু তার সঙ্গে অনেক সদস্যই তামিম চৌধুরীর দলে যোগ দেয়। পরবর্তিতে আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর আদর্শে প্রভাবিত হয়ে তারা নতুনভাবে আত্মপ্রকাশ করেন। যা পরে নব্য জেএমবি হিসেবে আখ্যায়িত করা হয়।

সিটিটিসি প্রধান বলেন, দিনাজপুরের বাসীন্দা সামাদ ২০১০ সালে জেএমবিতে যোগ দেন। দেলোয়ার মিস্ত্রী ও শহীদুল ইসলাম খালিদের মাধ্যমে ২০১৪ সালে তামিমের সঙ্গে দেখা হয় সামাদের। নতুন দল গঠনের পর সে অনেকগুলো ট্রেনিং ক্যাম্প ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে সদস্যদের উদ্বুদ্ধ করতো।

Reneta

সামাদের বাড়ি উত্তরবঙ্গ হওয়ায় এবং সেই এলাকা নতুন সদস্য রিক্রুটের উপযুক্ত মনে করায় সামাদকে একসময় তাকে উত্তরবঙ্গে পাঠিয়ে দেন তামিম। সামাদ নেতৃত্বপর্যায়ের হওয়ায় কোন অপারেশনে তার সরাসরি জড়িত থাকার প্রমান পাওয়া যায়নি।

মনিরুল ইসলাম বলেন, আটক চাঁপাইনবাবগঞ্জের বাসীন্দা জিয়াদুল ইসলাম সামাদের শ্বশুর। নব্য জেএমবির অস্ত্র সরবরাহকারী ছোট মিজান ও সোহেল মাহফুজের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আনা অস্ত্র ও ডেটোনেটরগুলো জিয়াদুল তার মাছের খামারে লুকিয়ে রাখতো। আরেকজন আটক আজিজুল দুই বছর আগে হিজরত করেন।

নব্য জেএমবির সদস্য সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, নব্য জেএমবির হাজার হাজার সদস্য সংখ্যা ছিল না। হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনার বাইরে একজনই এক থেকে সর্বোচ্চ ২২টি ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। হলি আর্টিজান হামলা পরবর্তি সময়ে এ পর্যন্ত প্রায় ২০০ জন নব্য জেএমবির সদস্য গ্রেফতার হয়েছে। বিভিন্ন অভিযানে প্রায় ৮০ জন মারা গেছে। তবে সংগঠনটি এখন বিপর্যস্ত, তাদের নতুন কোন ঘটনা ঘটানোর সক্ষমতা নেই।

‘হলি আর্টিজান ঘটনার আগেই সামাদকে উত্তরবঙ্গে পাঠয়ে দেওয়া হয়েছিল। তাই সেই ঘটনাতেও তার প্রমান পাওয়া যায়নি। যেসব অস্ত্রগুলো তারা ঢাকায় নিয়ে এসেছে, সম্ভবত সেগুলো কারো কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল। তবে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’ বলেন মনিরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নব্য জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT