চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবীনগর পৌরসভা ও চাটখিলের পাঁচগাঁওয়ে আ.লীগের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি
A A

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস এবং নোয়াখালীর চাটখিলের ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ মাহমুদ হোসেন তরুন বিজয়ী হয়েছেন।

নবীনগর পৌরসভায় বেসরকারি ফলাফলে ‘নৌকা’ প্রতীকে শিব শংকর দাস পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম সদ্য সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মাঈনু মোবাইল ফোন প্রতীকে ৪২২০ ভোট পেয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতিক নিয়ে মোঃ শাহাবুদ্দিন পেয়েছেন ২১৬৮ ভোট।

সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রথমবারের মত এ পৌরসভা নির্বাচনের সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারি ফলাফলের বিষয়টি জানিয়েছেন।

এই পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

অন্যদিকে নোয়াখালীর চাটখিলের ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন টিপুকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুন।

Reneta

জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, ৩,৮৪৭ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী তরুন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী  ইমাম হোসেন টিপু আনারস প্রতীকে ৭৭৬ ভোট পেয়েছেন।

৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১৫ সালে জয়লাভ করেন বজলুর রহমান বাবুল। গত ১১ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর চার মাস পর ১৪ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

৫ নভেম্বর পোশাক খাতের দ্বিতীয় টেকসই অ্যাপারেল ফোরাম

পরবর্তী

৫ নভেম্বর পোশাক খাতের দ্বিতীয় টেকসই অ্যাপারেল ফোরাম

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠল, ফিরে পেল সদস্যপদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT