স্কটল্যান্ডের গ্লাসগো থেকে, নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার বাংলাদেশ বাড়াতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে পঞ্চমদিনে এসব কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক সঙ্গে কাজ করতে ঐক্যমতে পৌছেছে সাউথ এশিয়ার দেশগুলো। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে, দ্রুত কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসতে প্রযুক্তি বিনিময়ের বিষয়টি আলোচনায় এসেছে।

বিশ্ব জলবায়ু সম্মেলনের পঞ্চম দিনে বাংলাদেশ স্টলে বৈঠকে বসেন দক্ষিণ এশিয়ার ৮ দেশের পরিবেশ মন্ত্রীরা। সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভারমেন্ট প্রোগ্রামের আয়োজনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রযুক্তি বিনিময় দ্রুত ও সহজ না হলে জলবায়ু পরিবর্তনের চ্যলেঞ্জ মোকাবেলা কঠিন হবে বলে মন্তব্য করেন বিভিন্ন দেশের জ্বালানী মন্ত্রীরা।








