চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নববর্ষকে সামনে রেখে সামাজিক মাধ্যমে গোয়েন্দা নজরদারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন: বাংলা নববর্ষের বর্ষবরণের উৎসবকে নির্বিঘ্ন করতে ঢাকাসহ সারাদেশে গোয়েন্দা নজরদারীসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকছে সাইবার সিকিউরিটি ইউনিটের নজরদারি।

শনিবার রাজধানীর রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: পহেলা বৈশাখ উপলক্ষ্যে রমনা বটমূল এলাকাসহ সারা ঢাকা শহর এবং দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ আছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে সারাদেশে সর্বস্তরের মানুষ সামিল হবেন। আমাদের গোয়েন্দা সংস্থাসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, তারা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত আছে।

তিনি জানান: রাজধানীর প্রতিটি বড় উৎসব উদযাপনস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে আরো কঠোর নিঃশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতায় কোনধরনের নাশকতার শঙ্কা নেই।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: একটি গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে থাকে। সেসব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সিকিউরিটি ইউনিটের নজরদারী রয়েছে। পহেলা বৈশাখের উৎসবকে শান্তিপূর্ণ করতে, সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করতে যা যা করণীয় তার সবই করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা নববর্ষস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT