চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন এমপিও শিক্ষক-কর্মচারিদের পাশে মানবিক প্রধানমন্ত্রী

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:১৮ অপরাহ্ন ১২, মে ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস মহামারিতে সবকিছুই বলতে গেলে স্থবির। স্বাভাবিক নেই কোনো সেক্টরই। এমন অবস্থায় ঈদের সময়ে মানবেতর অবস্থায় ছিলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। মহামারির এই দুর্যোগে শেষ পর্যন্ত তাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রায় ৭৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে: করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের (সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১,০৫,৭৮৫ জন এবং কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১,৪৪০ জন শিক্ষক কর্মচারীকে (প্রত্যেক শিক্ষককে ৫,০০০/ টাকা এবং প্রত্যেক কর্মচারীকে ২,৫০০/-) আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ৪৬.৬৩৩ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে ২৮.১৮৪ কোটি টাকাসহ মোট (৪৬.৬৩৩+২৮.১৮৪)= ৭৪.৮১৭ কোটি টাকা এককালীন অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত ইতিবাচক। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একটি দেশের মেরুদণ্ড বিবেচনা করা হয় শিক্ষা খাতকে। সেই খাতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন নিশ্চয়ই আমাদের পীড়া দেয়। শুধু অনুদান নয়, এসব শিক্ষক-কর্মচারীদের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আমরা আশা করি। অবশ্য মানবিক দিক বিবেচনায় অনুদান দেয়া প্রমাণ করে এ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে রয়েছে। তাই আমরা বাস্তবসম্মত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসনন-এমপিও শিক্ষকমহামারিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT