চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছবি, স্মরণে তার জন্মদিন. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। কথার জাদুকর হুমায়ূন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার।

সর্বোপরি পাঠকের মনে হুমায়ূন আহমেদ যেভাবে স্থান পেয়েছেন, বাংলাদেশের কোনো কবি বা সাহিত্যিক তা পাননি। হুমায়ূন আহমেদ ‘নন্দিত নরকে’ এবং ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘বাদশা নামদার’সহ দুই শতাধিক উপন্যাস লিখেছেন। তাঁর রচিত ‘হিমু’, ‘শুভ্র’, ‘মিসির আলির মতো অনবদ্য চরিত্রগুলো আজও মানুষের মন ছুঁয়ে যায়। আশির দশক থেকে শুরু করে তাঁর নির্মিত ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’র মতো নাটকগুলো বর্তমান প্রজন্মের কাছেও এখনও একইভাবে জনপ্রিয়। ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, সর্বশেষ ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বি লেখক। জন্মদিনে আড়ম্বরতা পছন্দ ছিল না হুমায়ূন আহমেদের। তারপরও তাঁর অবর্তমানে গতকাল বাংলা একাডেমিতে দেওয়া হয় হুমায়ূন সাহিত্য পুরস্কার। রাত ১২টা ১ মিনিটে প্রিয়জন ও বন্ধু-বান্ধবদের নিয়ে কেক কাটেন তাঁর সহধর্মিণী মেহের আফরোজ শাওন। আজ সারা দিন নুহাশপল্লীতে মিলাদ মাহফিল ও এতিমদের খাওয়ানো হবে। এ ছাড়া বিকালে পাবলিক লাইব্রেরিতে একটি বইমেলার আয়োজন করেছেন হুমায়ূন আহমেদের প্রকাশকরা।

২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউইয়র্কে মারা যান।

ট্যাগ: ৭৩তম জন্মদিনজন্মদিননন্দিত কথাসাহিত্যিকহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাপী করোনায় ৫১ লাখ মানুষের মৃত্যু

পরবর্তী

বাবর-মালিককে ছাড়াই ঢাকায় পাকিস্তান দল

পরবর্তী
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা ঢাকায় একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবর-মালিককে ছাড়াই ঢাকায় পাকিস্তান দল

খোদেস্তা বেগমের বিজয়ী প্রচারনা, রামুতে নির্বাচনী জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুতে ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে জয়ী খোদেস্তা বেগম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT