চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:৪০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

সোমবার সকাল ১১টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতিবছর ওই এলাকার শত শত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চলতি বছরেও ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল আবার বালু উত্তোলনের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেয় তারা।

‘এ ঘটনায় রোববার রাতে জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ রানাকে আটক করে কালিহাতী থানা পুলিশ। সোমবার সকালে মাসুদকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। এতে স্থানীয়রা আজ ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে মাসুদ রানার মুক্তি ও বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ করে।’

পরে কালিহাতী উপজেলার প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন: গ্রামবাসীর দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলিয়ান অ্যাসাঞ্জের জীবন নিয়ে জাতিসংঘের শঙ্কা

পরবর্তী

স্পেনের নেরভিয় তীরের আকর্ষণ গুগেনহাইম জাদুঘর

পরবর্তী

স্পেনের নেরভিয় তীরের আকর্ষণ গুগেনহাইম জাদুঘর

হার্ডড্রাইভ নষ্টের পূর্ব লক্ষণ

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT