চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না কেন?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের বিভিন্ন নদ-নদী থেকে প্রায়ই প্রভাবশালী মহলের অবৈধভাবে বালু উত্তোলনের খবর গণমাধ্যমে উঠে আসে। তবে এসব ঘটনায় যে খবর সচরাচর দেখা যায় না, এবার তাই দেখা গেল যমুনা ও ধলেশ্বরী পাড়ে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‌‘টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।’

স্থানীয়দের অভিযোগ, ‘রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতিবছর ওই এলাকার শত শত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চলতি বছরেও ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল আবার বালু উত্তোলনের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেয় তারা।’

এরপর যে ঘটনার বর্ণনা ওই প্রতিবেদনে পাওয়া গেছে, তা শঙ্কার। ‘বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে এ ঘটনায় রোববার রাতে জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ রানাকে আটক করে কালিহাতী থানা পুলিশ। সোমবার সকালে মাসুদকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। এতে স্থানীয়রা আজ ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে মাসুদ রানার মুক্তি ও বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ করে।’

আমরা মনে করি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শত শত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হওয়ার যে অভিযোগ করেছেন, তা যৌক্তিক। এমন প্রেক্ষাপটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হলো কেন? এ কারণেই মূলত এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এতে মহাসড়কে সাধারণ জনগণ যে ভোগান্তির শিকার হলেন, তার দায়ভার কে নেবে?

নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে ভাঙনের শিকার ও ভুক্তভোগী মানুষেরা যেহেতু এবার নিজেদের রক্ষায় রাস্তায় নেমে এসেছে, এজন্য হলেও এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে উদ্যোগী হওয়া উচিৎ। গুটিকয়েক সুবিধাভোগীর অবৈধ কর্মকাণ্ডে কোনোভাবেই সাধারণ মানুষের জীবন হুমকির মধ্যে ফেলা যায় না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ বালু উত্তোলননদীবালু উত্তোলনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT