বাংলাদেশ

নদীতে ফেলে শিশুকে হত্যার চেষ্টার অভিযোগ

নদীতে ফেলে শিশুকে হত্যার চেষ্টার অভিযোগ

মাগুরায় এক বছরের কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

আজ শনিবার বিকেলে ওই কন্যা শিশুকে নবগঙ্গা নদীতে ফেলে দেয় এক গৃহবধূ। প্রত্যক্ষদর্শীদের দাবী ইচ্ছাকৃতভাবেই ওই গৃহবধূ শিশুটিকে নদীতে ফেলে দিয়ে দূরে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ছিল।

এ সময় উপস্থিত ব্যক্তিদের চিৎকারে এক যুবক নদীতে ঝাপ দিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে। একই সাথে হেনা পারভীন নামে ওই মহিলাকে পুলিশে সোপর্দ করা হয়। শিশু ও অভিযুক্ত ওই গৃহবধু দুজনই মাগুরা সদর থানা পুলিশের হেফাজতে আছে।

অভিযুক্ত গৃহবধু নিজের নাম হেনা পারভীন ও বাড়ি মাগুরা সদরের মালিকগ্রাম বলে দাবী করেছেন। ব্রীজের পাশ দিয়ে আসার সময় নিজের শিশু কন্যাটি হাত ফসকে নবগঙ্গা নদীতে পড়ে যায় বলে দাবী করেন তিনি।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবী শিশুটিকে নদীতে ফেলে দিয়ে সে স্বাভাবিক ছিল। সদর থানা পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত চলছে। দুজনই পুলিশের হেফাজতে আছে। শিশুটি তার নিজের কিনা তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

বিষয়:শিশু হত্যা চেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…