জনপদ

হবিগঞ্জে দুই সহোদর হত্যায় তিনজনের ফাঁসির আদেশ

হবিগঞ্জে দুই সহোদর হত্যায় তিনজনের ফাঁসির আদেশ

পূর্বশত্রুতার জের ধরে হবিগঞ্জের বাহুবলে দুই শিশু হত্যার ঘটনার মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন,  বাহুবলের যশপুর গ্রামের আব্দুল আলী, ছায়েদ আলী ও আরজু। তাদের মধ্যে ছায়েদ আলী ও আরজু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

রোববার বিকাল ৪ টায় উক্ত আদালতের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।

মামলাটির সরকার পক্ষের আইনজীবী মোঃ আবদুর আহাদ ফারুক জানান, ২০০৮ সালের ১৮ই আগষ্ট জেলার বাহুবল উপজেলার যশপুর গ্রামের ছিদ্দিক আলীর দুই ছেলে আহাদ আলী (১২) ও নুরজ আলী (১০) কে জয়পুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায় আসামীরা। পরে পূর্বপরিকল্পিতভাবে
ওই দুই শিশুকে কাস্তে দিয়ে জবাই করে হত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিশুদের পিতা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিষয়:শিশু হত্যা চেষ্টাহবিগঞ্জ-শিশু নিখোঁজহবিগঞ্জ-শিশু হত্যা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…