চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ৫ আবাসিক হল পাচ্ছে জাবি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৭:২২ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের আবাসন সঙ্কট নিরসনে নতুন পাঁচটি আবাসিক হলের নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলের সংখ্যা গিয়ে দাঁড়াবে মোট ২১টি।

রোববার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প’র‍ অংশ হিসেবে আবাসিক হল নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পূর্বপ্রান্তে ছাত্রীদের দু’টি এবং দক্ষিণ-পশ্চিম প্রান্তে ছাত্রদের তিনটি হল নির্মাণ করা হবে।

১০ তলা বিশিষ্ট প্রতিটি হলে এক হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে এসব হলের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকার সাড়ে ১৪শত কোটি টাকা বরাদ্দ দেয়। 

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের দিকে আজ নবযাত্রা শুরু করেছে। অধিকতর উন্নয়ন প্রকল্পের সব কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তন ঘটবে। শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে পরিচিতির ক্ষেত্রে বিশেষ মর্যাদা লাভ করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরশাদের শারীরিক অবস্থার অবনতি

পরবর্তী

জঙ্গিদের প্রচেষ্টা থাকলেও হামলার সক্ষমতা নেই: সিটিটিসি

পরবর্তী

জঙ্গিদের প্রচেষ্টা থাকলেও হামলার সক্ষমতা নেই: সিটিটিসি

আমরণ অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতরা, অসুস্থ ৯

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT