চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন স্ট্র্যাটেজিতে হাজির মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

হ্যারি কেনদের সঙ্গে আলাপচারিতায় নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছেন হোসে মরিনহো। টটেনহ্যাম হটস্পার ফুটবলারদের সামনে তিনি বলেছেন, ‘আমি তোমাদের বাবা হতে পারি। বন্ধু হতে পারি। তোমাদের বান্ধবীও হতে পারি।’ নতুন এই স্লোগানের অর্থ ক্লাব নয়, আমি ফুটবলারদের সঙ্গে থাকতে চাই।

অতীতে খেলোয়াড়দের চেয়ে ক্লাবকেই বেশি গুরুত্ব দিতেন মরিনহো। সেই স্ট্র্যাটেজিতে পরিবর্তন এনেছেন ‘স্পেশাল ওয়ান’। টটেনহ্যামের প্রথম সংবাদ সম্মেলনে সাফ জানিয়েছেন, ‘পুরোনো নীতি থেকে সরে এসেছি। অতীতের ভুল আর করতে চাই না। দলের ফুটবলাররা আমার প্রাণ। তাদের নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। সেরা পারফরম্যান্স তাদের কাছ থেকে বের করাই আমার একমাত্র কাজ।’

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ থাকার সময় ফুটবলারদের সঙ্গে যোজনযোজন দূরত্ব তৈরি হয়েছিল। মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করার পর হ্যারি কেনদের মনে সংশয় তৈরি হয়েছিল। কেনরা প্রকাশ্যে তা বলেছেনও। মরিনহোর সামনের পথটা তাই বেশ কঠিন। সেখান থেকেই তিনি বেরোনোর চেষ্টা শুরু করছেন।

টটেনহ্যাম এখন ইপিএলে ১৪ নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের থেকে ২০ পয়েন্ট পেছনে। ফলে বিশাল ব্যবধান মরিনহোকে মেটানোর চেষ্টা করতে হবে। ফুটবলারদের বলেছেন, ‘২০ পয়েন্টের তফাৎ কম কথা নয়। কিন্তু অসম্ভব নয়। আমরা সবাই মিলে চেষ্টা করলে সম্ভব, বিশাল এই ফারাক মেটানো।’

শনিবার ইপিএলে ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচ স্পারদের। তারপরে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলবেন কেনরা। ফলে মরিনহোর পুরো পথটাই কাঁটা বিছানো। তা তিনি স্বীকারও করে নিয়েছেন, ‘সমস্যা জর্জরিত দলকে টেনে তোলার পেছনে আনন্দ আলাদা। আমি ভীত নই। শেষদিন পর্যন্ত চেষ্টা করে যাব।’

অনুশীলনের পরে তিনি ড্রেসিংরুমে কয়েকজন সিনিয়র ফুটবলারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। হ্যারি কেনদের সমস্যাটা ঠিক কোথায়, তা বোঝার চেষ্টা করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টটেনহ্যামমরিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

পরবর্তী

যুবলীগের নতুন কমিটি ঘোষণা

পরবর্তী

যুবলীগের নতুন কমিটি ঘোষণা

বিক্ষিপ্ত প্রডিউসার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না: ইলিয়াস কাঞ্চন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT