চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘সৌহার্দ্য’ এলো বাংলাদেশে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৫
বাংলাদেশ
A A

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কলকাতা-ঢাকা-আগরতলা ভায়া বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত সৌহার্দ্য যাত্রা শুরু হতে যাচ্ছে। যাত্রা শুরুর আগে ভারতীয় ট্রায়াল রানের প্রথম বাসটি (ডব্লিউবি-২৩ ডি-১২০৩) ১১ জন সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আগরতলাগামী বাসটির প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহন সচিব আলপনা বন্দোপাধ্যায়।

ওই প্রতিনিধিদলকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ফুলেল শুভেচ্ছ জানান বাংলাদেশ যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও পরিবহন সেতু বিভাগের যুগ্ম সচিব আজহারুল ইসলাম, যশোর জেলা প্রশাসক ড. মো: হুমায়ুন কবীর, বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এ.বি.এম শফিকুর রহমান, যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম প্রমুখ।

মঙ্গলবার (২ জুন) বাসটি বাংলাদেশের প্রতিনিধিদলসহ ভারতের আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে। দলটি ত্রিপুরায় অবস্থান করার পর বুধবার (৩ জুন) ত্রিপুরার প্রতিনিধিদলসহ বাসটি ঢাকা হয়ে বেনাপোল দিয়ে কলকাতায় ফিরে যাবে।

ত্রিপুরার প্রতিনিধিদলটি আবার বৃহস্পতিবার (৪জুন) ঢাকার উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে। এরপর ঢাকায় রাত্রিযাপন করে পরের দিন (৫জুন) আগরতলায় উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

সোমবার এই রুটে বাস চলাচলে দুটি প্রটোকল অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই প্রটোকল অনুমোদন দেয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দু’দেশের মধ্যে বাস চলাচল চুক্তির অধীনে দুটি প্রটোকল সই করবে ঢাকা ও দিল্লী।

Reneta

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় তিনটি চুক্তি সম্পাদিত হবে। তার মধ্যে একটি হচ্ছে এই কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস চলাচল।

এ চুক্তি সই হলে উভয় দেশই লাভবান হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবাস সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

জুন ৭, ২০২৬

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT