চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন শুরু’ নিয়ে নির্ভার সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার সময় কোমরের পুরনো ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছিল। পরে যেতে পারেননি শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে। ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলেছেন চোট নিয়েই। শেষে যেতে হয় দীর্ঘমেয়াদী চিকিৎসায়। ফিজিওর ছাড়পত্র নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

পাঁচ মাস ধরে চলেছে পুনর্বাসন প্রক্রিয়া। অস্ত্রোপচার ছাড়াই সেরে উঠেছেন সাইফউদ্দিন। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত করেছেন ধীরে ধীরে। তরুণ এ ক্রিকেটারের জন্য নতুন শুরুই বলা যায় জিম্বাবুয়ে সিরিজটি! যেখানে তার ব্যাটে-বলে প্রমাণ দিয়ে নতুন করে জাতীয় দলে থিতু হওয়ার চ্যালেঞ্জ থাকবে।

মাঠের বাইরে থাকার সময়টায় সাইফউদ্দিন নিজেকে আরও কঠিন করে গড়ে তুলেছেন, সেটি বোঝা গেল সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর। বাংলাদেশ দলে সুযোগ পাওয়া, না পাওয়ার ব্যাপারটি দেখছেন পেশাদারি দৃষ্টিতেই।

Banglabid

‘চোটের কারণে হয়তো পাঁচ মাস বাইরে ছিলাম। কিন্তু একবার বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব, খারাপ খেলবে বাইরে চলে যাব।’

সিলেটে ১ মার্চ শুরু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দলের প্রায় প্রতিটি ক্রিকেটারের মুখেই শোনা যাচ্ছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কথা। সাইফউদ্দিনও মনে করেন সেটি খুবই সম্ভব। তবে সতর্কতা হিসেবে এটিও মনে করিয়ে দিলেন, খেলাটার নাম ক্রিকেট।

‘অবশ্যই সম্ভব (হোয়াইটওয়াশ)। তুলনামূলকভাবে আমরা জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে, টেস্টে ভালো করেছি। ওয়ানডেতেও শেষ কয়েকবারের দেখায় হোয়াইটওয়াশ করেছি। আমরা আশাবাদী হোয়াইটওয়াশ করতে পারব। তবে ক্রিকেট খেলা, কিছুই কিন্তু বলা যায় না।’

Reneta

‘জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছিল টি-টুয়েন্টিতে। এসব তো জোর গলায় বলা কঠিন। তবে আমরা হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গর্জে উঠলেন ‘পিঙ্ক ফ্লয়েড’ তারকা

পরবর্তী

আবারও ওয়ার্নারের কাঁধে হায়দরাবাদের দায়িত্ব

পরবর্তী

আবারও ওয়ার্নারের কাঁধে হায়দরাবাদের দায়িত্ব

আলিশ মাছের জীবন রহস্য

ইলিশ আহরণে শীর্ষে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT