তথ্যপ্রযুক্তি

চমকে দেয়া নতুন রূপে গুগল ম্যাপস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুগল ম্যাপসের নতুন ডিজাইন ও ফিচার দেখাচ্ছে তিনটি মোবাইল স্ক্রিনশট, যেখানে রুট ও ট্রাফিকের বিস্তারিত তথ্য দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন আপডেট এসেছে গুগলের জনপ্রিয় সেবা গুগল ম্যাপসে। ন্যাভিগেশন, ড্রাইভিং, ট্রানজিট, শপিং প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য যেন আরও সহজে পাওয়া যায় সেজন্য আরও স্পষ্টভাবে এসব তথ্য হাইলাইট করা হয়েছে ম্যাপে।

এর পাশাপাশি প্রতিটি ক্যাটাগরির স্থাপনার জন্য আলাদা রং এবং সেইসাথে নতুন আইকনও যুক্ত করেছে গুগল। এর আগে ম্যাপে সব আইকন নীল রংয়ের থাকলেও এবার নীল রংয়ের আইকন দেখা যাবে শুধু কেনাকাটার স্থানগুলোর জন্যই।

ফুড অ্যান্ড ড্রিঙ্কস ক্যাটাগরির আইকন হবে কমলা রংয়ের। পিঙ্ক বা গোলাপি দিয়ে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থান বোঝানো হবে। গুগল ম্যাপে নতুন রঙের আইকন

সবুজ রংয়ের আইকনে চিহ্নিত হবে অবসর ও বিনোদনমূলক স্থান ও স্থাপনা। ট্রান্সপোর্টেশনের জন্য থাকছে হালকা নীল রং।

কিছুদিনের মধ্যেই সকল ডিভাইসে গুগল ম্যাপের এই আপডেট পাওয়া যাবে। গুগল ম্যাপ ব্যবহার করে, গুগলের এমন অন্যান্য অ্যাপেও (দ্য অ্যাসিস্টেন্ট, সার্চ, গুগল অটো, গুগল আর্থ) পাওয়া যাবে আপডেট।

একইসাথে এপিআই ব্যবহার করে যেসব ওয়েবসাইটে গুগল ম্যাপস ব্যবহার করা হয়েছে, সেসব ওয়েবসাইটে নতুনরূপে গুগল ম্যাপ দেখা যাবে।

বিষয়:গুগল ম্যাপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…