বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন যুগে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন সফররত সুইস ফেডারেশন প্রেসিডেন্ট এলান বারসে।
সোনারগাঁও হোটেলে সোমবার ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিক অর্থনীতিক প্রবৃদ্ধিতে তিনি সন্তুষ্ট। তার প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যেই মধ্য আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সুইস বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ জানান।
তার মতে, বাংলাদেশে বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হয় না।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা, অবকাঠামো উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দেন।







