২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে
সহায়ক মুদ্রানীতি করা হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
ফজলে কবির।
গত মার্চে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হওয়ার পর গণমাধ্যমে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য রাখেন সাবেক এ অর্থসচিব।
চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতিতে জোর দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং বেসরকারী খাতে গুণগত ঋণ প্রবাহ বৃদ্ধির ধারা অব্যাহত রেখে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, যাতে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়।
রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ পুরোটাই উদ্ধারে আশাবাদ ব্যক্ত করেন ফজলে কবির।







