চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রদবদলের পর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:৪১ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

নতুন নিয়োগ পাওয়া চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। পাশাপাশি পুরনো মন্ত্রীদের মধ্যে কয়েকজনের দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন করে শপথ নেওয়া তিন মন্ত্রীর মধ্যে শাহজাহান কামালকে দেয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,  মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী হিসেবে কাজী কেরামত আলীকে দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিবর্তন করে রাশেদ খান মেননকে দেয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আর পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আনিসুল ইসলাম মাহমুদকে সরিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।  এই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী  আনোয়ার হোসেন মঞ্জুকে করা হয়েছে পানি সম্পদমন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগ থেকে তারানা হালিমকে করা হয়েছে তথ্য মন্ত্রলাণয়ের প্রতিমন্ত্রী। আগে থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুজ্জামান আহমেদকে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

Reneta

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রথমে তিন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মোস্তফা জব্বার ও শাহজাহান কামালকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এরপর প্রতিমন্ত্রী হিসেবে কাজী কেরামত আলীকে শপথবাক্য পাঠ কারন তিনি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

নতুনদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস- বেবিস সভাপতি মোস্তফা জব্বার নির্বাচিত সাংসদ না হওয়ায় তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়।

আগে থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা নারায়ণ চন্দ্র চন্দকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। তিনি বর্তমান সরকারের প্রথম থেকেই মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

গত ১৭ ডিসেম্বর ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ১৭ ডিসেম্বরের পর থেকে পদটি ফাঁকা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রীসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সেফকন ‘রেনেক্স ২০২৬ সোলার ফেয়ার’-এ তানধান ডিপিটি-র অংশগ্রহণ।

সেফকন ‘রেনেক্স ২০২৬ সোলার ফেয়ার’-এ তানধান ডিপিটি’র অংশগ্রহণ

এপ্রিল ১৯, ২০২৬

হামের প্রকোপ: স্কুল বন্ধ ও অনলাইন ক্লাস নিয়ে রিটের শুনানি ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান

এপ্রিল ১৯, ২০২৬

‘আমার একটি অংশ চলে যাচ্ছে’- সিলভাকে নিয়ে গার্দিওলা

এপ্রিল ১৯, ২০২৬

২০ এপ্রিল বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT