চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ব্রেক্সিট বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ন ২১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-নতুন বিল পাস

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের আনা নতুন প্রস্তাবে সায় দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। ওই প্রস্তাব অনুসারে আগামী ৩১ জানুয়ারি ইইউ ছাড়বে যুক্তরাজ্য।

শুক্রবার পার্লামেন্টে এক ভোটে জনসন প্রস্তাবিত ইইউ (প্রত্যাহার সমঝোতা) বিলটি ৩৫৮-২৩৪ ভোটে পাস হয় বলে জানিয়েছে বিবিসি।

তবে এই বিলটি পাসের ফলে ইইউ ছেড়ে যাওয়ার ক্ষেত্রে মাঝের রূপান্তরকালীন সময় ২০২০ সালের পর বৃদ্ধির ক্ষমতা হারাবে ব্রিটেন। এই রূপান্তরকালীন সময়টাতে যুক্তরাজ্য ইইউ’র অংশ না হলেও ইইউ’র সঙ্গে মিলে এর অনেক নিয়মনীতি অনুসরণ করতে পারবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিলটি পাসের ফলে ব্রিটেন ব্রেক্সিট বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

বিরোধী দল লেবার পার্টির ৬ জন এমপি ছাড়া বাকি সবাই জনসনের এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার আরও ভালো পথ থাকলেও তা বেছে নেয়নি সরকার।

জনসনের জোর দাবি, রূপান্তরকালীন সময় শেষ হওয়ার আগেই ইইউ’র সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব। কিন্তু সমালোচকদের মতে, এমন একটি চুক্তিতে আসার জন্য এই সময়সীমা একেবারেই অবাস্তব।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)প্রধানমন্ত্রী বরিস জনসনবরিস জনসনব্রেক্সিটব্রেক্সিট চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT