চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না, তা কী হয়!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

কপালে সিদুঁর, গহনা সহ গায়ে জড়ানো লাল শাড়ি। এমন সজ্জায় শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোট দিতে আসেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

নায়িকার এমন সাজ-সজ্জার কারণেই বোধহয় গণমাধ্যমকর্মীদেরও মিমের কাছে নির্বাচনের চেয়ে তার নতুন সংসার জীবন নিয়েই ছিলো বেশি প্রশ্ন!

তাছাড়া মিম নিজেই জানিয়েছেন, বিয়ের পর গণমাধ্যমের সামনে যাওয়ার সুযোগ হয়নি। এটাই তার প্রথম উপস্থিতি!

নতুন সংসার কেমন কাটছে? এমন প্রশ্নে মিমের সোজাসাপ্টা জবাব, ‘দারুণ! নতুন জীবনে পা ফেলার সঙ্গে সঙ্গে আমাকে আদর-স্নেহ আর ভালোবাসার মানুষ বেড়েছে। বরের পরিবারের সবাই খুব ভালোবাসেন।’

বিয়ের পর পরই হানিমুনে যাওয়ার কথা থাকলেও মিম সহ দুই পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সে কারণে হানিমুনের পরিকল্পনা বাতিল করা হয়েছিলো। তবে মিম জানান, সব ঠিক থাকলে আসছে মাসেই তিনি হানিমুনে যাবেন।

শুক্রবার আড়াইটার দিকে ভোট দেন মিম। এরপর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপে তিনি জানান, ‘সবসময় আমার সাথে মা থাকেন। তাকে নিয়ে ভোট দিতে এসেছি। আমার স্বামী আসেনি। নতুন বিয়ে করেছি বলে ভোট দিতে আসব না, তা কী হয়!’

Reneta

কাকে সমর্থন করছেন, না জানালেও মিম বলেন, ‘আমি পরিবর্তনে বিশ্বাসী। শিল্পী সমিতির নেতৃত্বে পরিবর্তন আসা উচিত। এই জায়গাটা দখল করে রাখা উচিত নয়। যারা নতুন আসবে তারা যেন ফিল্মের উন্নতির জন্য কাজ করেন। সার্বিকভাবে সিনেমার সুদিন যেন আবার ফিরে আসে।’

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেতাইমনইলিয়াস কাঞ্চনএফডিসিচিত্রনায়কজায়েদজায়েদ খানডিপজলনায়িকানিপুণনিরবনির্বাচননির্বাচন ২০২২বিদ্যা সিনহা মিমবিয়েমিমমিশামিশা সওদাগরলিড বিনোদনশিল্পীশিল্পী সমিতিসিনেমাহানিমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT