কঠিন একটা সপ্তাহের মধ্য দিয়ে গেলেন স্প্যানিশ রেফারি ইগনাসিও ইগলিসিয়াস ভিয়ানুয়েভা। লা লিগায় গত রোববার লিওনেল মেসির পরিষ্কার একটি গোল বাতিল করেন তিনি। সেই বিতর্কিত বেশ কাটার আগেই আবারও বিতর্কে জড়িয়েছেন ভিয়ানুয়েভা।
লা লিগার পর এবার কোপা ডেল রে’তে ভিয়ানুয়েভারের বিতর্কিত সিদ্ধান্তে উত্তপ্ত স্প্যানিশ ফুটবল। বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ম্যাচে মেসির হওয়া গোল দেননি ভিয়ানুয়েভা। আর কোপা ডেল রে’তে ডি-বক্সের বাইরে হ্যান্ডবল হওয়ার পরও পেনাল্টি সিদ্ধান্ত দিয়েছেন।
রেফারি টেনেরিফের খেলোয়াড় জর্জ সানজের একটি স্পষ্ট হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেন, যার সুবিধা পায় এসপানিওল। কিন্তু হ্যান্ডবলের সময় সানজে স্পষ্টভাবেই পেনাল্টি বক্সের ১৮ গজের বাইরে ছিলেন।
ম্যাচের ৩৪ মিনিটের সময় এসপালিওনের আলভারো ভাসকুয়েসের শট হাত দিয়ে ঠেকান টেনেরিফ ডিফেন্ডার সানজে। বল ছোঁয়ার সময় তার অবস্থান ছিল ডি-বক্সের বেশ বাইরে ছিল। ঘটনার সময় বলের খুব কাছে ছিলেন রেফারি। কিন্তু টেনেরিফ খেলোয়াড়দের প্রবল বিরোধিতার পরও পেনাল্টি দেন ভিয়ানুয়েভা।
গত রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিটে মেসির শট গোলরক্ষক নরবার্তো মুরারা নেতোর হাত ফস্কে গোললাইন পেরিয়ে যায়। টেলিভিশন রিপ্লেতেও স্পষ্ট দেখা গেছে, গোললাইনের ভেতর থেকেই বল বের করছেন নেতো। কিন্তু লাইন্সম্যানের সঙ্গে আলোচনা করে এই রেফারিই গোল বাতিল করে দেন।







