চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বলের ‘নতুন রাজা’ সাইফউদ্দিন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বলে খুব বেশি গতি নেই। তারপরও নতুন বলটা সাইফউদ্দিনের হাতেই তুলে দেন অধিনায়ক। সেই আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন ২২ বছরের তরুণ পেসার। শুরুতে উইকেট তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াচ্ছেন। তাতে স্পিনারদের কাজটাও হয়ে যাচ্ছে সহজ।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে যে দুই ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে নতুন বল উঠেছে, প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। আফগানিস্তান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের অফস্টাম্প উপড়ে ফেলেন দারুণ এক সুইং ডেলিভারিতে এবং সেটি ইনিংসের প্রথম বলেই।

ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পর নতুন বল সামলানোর কাজটা সবচেয়ে ভালো পারছেন সাইফউদ্দিনই। বল পুরনো হলেও পাচ্ছেন সাফল্য। বল নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে উন্নতির ছাপ। বেড়েছে বৈচিত্র্য।

Banglabid

টি-টুয়েন্টিতে শুরুর ৯ ম্যাচে ৫ উইকেট পাওয়া সাইফউদ্দিন ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা পারফরম্যান্স এসেছে চলতি সিরিজেই (৪/৩৩)। ওয়ানডেতেও বেড়েছে সাফল্যের হার। বিশ্বকাপ লাগোয়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দশ ম্যাচে উইকেট ছিল মাত্র সাতটি। কিন্তু সবশেষ ১০ ম্যাচে উইকেট নিয়েছেন ১৭টি। যার মধ্যে বিশ্বকাপের সাত ম্যাচে ১৩ উইকেট।

নতুন বলে প্রতিপক্ষকে চেপে ধরার মতো নির্দিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পেসারদের নতুন বলে বোলিং করার আগ্রহ কম থাকায় একধরণের শূন্যতাও তৈরি হয়েছিল। যে জায়গাটি পূরণে বিশ্বকাপে মাশরাফী নতুন বল তুলে দিয়েছিলেন সাইফউদ্দিনের হাতে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই ক্রিস গেইলকে আউট করে প্রমাণ দেন আস্থার।

ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে খেলার কথা ছিল না সাইফউদ্দিনের। কোমরের চোট ভোগাচ্ছিল খুব। বোলিং করতে গেলেই অনুভব করছিলেন বেশ পুরনো ব্যথাটা। তবে ৪ ওভার বোলিং করতে সমস্যা নেই, বিসিবির মেডিকেল বিভাগ সেটি জানানোর পর নির্বাচকরাও রেখে দেন টি-টুয়েন্টি স্কোয়াডে। যেখানে নতুন বলের ‘রাজা’ সাইফউদ্দিনই।

Reneta

ধারাবাহিক সাফল্যের পেছনে এ তরুণ দেখেন অধিনায়কের আস্থাশীল মনোভাব, ‘অধিনায়কের আস্থা পেলে সবকিছুই সহজ হয়ে যায়। সাকিব ভাই আমার উপর ভরসা করেন। এটি উৎসাহ হিসেবে কাজ করে। চেষ্টা করি দায়িত্বটা পালন করতে। যখনই বাংলাদেশের হয়ে খেলি চেষ্টা করি নিজেকে উজাড় করে দিতে। সেটি নতুন বল হোক আরও পুরনো বল। বাংলাদেশ দলে যেন নিয়মিত খেলতে পারি সে চ্যালেঞ্জও কাজ করে। সবকিছু মিলিয়েই ভালো করার তাগিদ অনুভব করি।’

বাংলাদেশ দলে পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। সাউথ আফ্রিকান এ কোচ সাইফউদ্দিনকে বলেছেন নতুন কিছু চেষ্টা না করে কেবল লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে যেতে। কোচের কথাতেই ফোকাস করছেন টাইগার পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT