চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন বছর প্রযোজনা এবং ভালো চরিত্র সন্ধানে কাটবে’

হাসান আহমেদহাসান আহমেদ
৪:৫২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
ছবি : ওবায়দুল হক তুহিন

ছবি : ওবায়দুল হক তুহিন

‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রে পরিণত অভিনেত্রী স্বত্বার পরীমণিকে পাওয়া গেছে। নিজেও এমনটি মনে করছেন পরীমণি। ছবিটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন মানুষের প্রশংসা তাকে কষ্ট শেষে সাফল্যের পরিতৃপ্তি দিয়েছে। উৎসাহ বাড়িয়েছে। আরো দায়িত্বশীল করেছে আগামীতে চরিত্র নির্বাচনে। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া অপূর্ব রানার পরিচালনায় ‘ইনোসেন্ট লাভ’ নিয়ে সামান্য কষ্টবোধ থাকলেও তার অভিমত, ‘ভালো কিংবা খারাপের দায়ভার বেশিরভাগ শিল্পীদের নিতে হয়। চার বছর আগে হলেও ছবিটির সাফল্য চাই চলচ্চিত্রের স্বার্থে।’ এদিকে নতুন বছর প্রথমবারের মত পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্রযোজনায় আসছেন। আর বছর জুড়ে ভালো চরিত্রের সন্ধানে থাকবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন পরীমণি।

শুক্রবার দুপরে পরীমণি কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। জানান, অন্তরজ্বালা’য় সোনা চরিত্রে অভিনয়ের জন্য যে প্রশংসা মিলছে তা ধরে রাখতে চাই ভালো ভালো চরিত্রে অভিনয় করে। আমার এখন চরিত্রের ক্ষুধা অনেক বেড়েছে। অবশ্যই নাচব গাইব তেমনি ‘অন্তরজ্বালা’, ‘স্বপ্নজাল’ এর মত চরিত্র খুঁজে বেড়াব।’ মুক্তি পাওয়া ইনোসেন্ট লাভ’ নিয়ে পরীর মন্তব্য, ছবিটাতো আমার। ভালোবাসাও আমার। সাফল্য আশা করি। কারণ ভালো-মন্দের সব ভার দিনশেষে শিল্পীদের কাঁধে পড়ে। চার বছর আগের ছবিটি এ সময়ে মুক্তি সঠিক সময় ছিল কি না তা ছবিটির প্রযোজক-পরিচালক ভালো বলতে পারবেন। তারাও নিশ্চয় চলচ্চিত্রের মঙ্গল চান।’

ফেব্রুয়ারীতে মুক্তি পাচ্ছে ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। যেখানে অভিনয় করেছেন পরীমণি ও নাবাগত ইয়াশ রোহান। ছবিটি নিয়ে অনেক আশা পরীমণির। তিনি বলেন, ‘আমার অভিনয় স্বত্ত্বার প্রেমে আরো মানুষ মজবে এ ছবিটি দেখে।’ 

এদিকে নতুন বছরে পূর্ণাঙ্গ প্রযোজনায় আসবেন জানিয়ে পরীমণি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটি নিশ্চিত আমি প্রযোজনা করছি। এর আগে মহুয়া সুন্দরীতে নির্মাতা বিপদে পড়েছিলেন তাই কিছুটা সহযোগিতা করেছি। কিন্তু সেটা প্রযোজনা ছিলনা। নতুন বছরে মালেক আফসারী স্যারকে দিয়ে নির্মাণ করব যে ছবিটি সেটি আমার প্রথম প্রযোজনা হবে। জানুয়ারীর প্রথম সপ্তাহের মাঝে সংবাদ সম্মেলন করে পুরো বিষয় সবাইকে জানাতে পারব আশা রাখি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর জ্বালাজায়েদ খানপরীমণিমালেক আফসারী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT