গত বছর ব্যাট হাতে যেমন ধারাবাহিক ছিলেন এ বছরও তেমনই শুরু করেছন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪ রানে অপরাজিত থাকার পর শ্রীলঙ্কার বিপক্ষেও ৮৪ রান সাজঘরে ফিরেছেন। ‘প্রিয়’ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সাত ম্যাচে এটি তার পঞ্চম অর্ধশতক।
ওয়ানডেতে ২০১৭ সালে ১১ ইনিংসে তামিমের রান ছিল ৬৪৬। গড় ৬৪.৬০। সর্বোচ্চ ইনিংস ১২৮ রানের। শতক মোট দুটি। অর্ধশতক ছিল চারটি।
গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের একটিতে বৃষ্টির কারণে তিনি ব্যাট করতে পারেননি। দুই ম্যাচের একটিতে ৪ অন্যটিতে ১২৭ করেছিলেন। ২০১৫ সালে মেলবোর্নে বিশ্বকাপে আবার তাদের সঙ্গে দেখা হয়। ওই ম্যাচে তামিম অবশ্য শূন্য রানে ফেরেন। তার দুই বছর আগে হাম্বানটোটায় ১১২ করেন। তিন ম্যাচের সেই সিরিজে দুটিতে খেলে একটিতে ব্যাট করার সুযোগ পান তামিম। ২০১২ সালে এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে করেছিলেন ৫৯। তার দুই বছর আগের এশিয়া কাপেও ৫১ করেন।
বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিজয়কে নিয়ে তামিম ৭১ রানের জুটি করেন।
বিজয় ব্যক্তিগত ৩৫ করে ফিরলে সাকিবকে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন দেশসেরা ওপেনার।
বিজয় ২৯ ইনিংসে এক হাজার রানের ফাইলফলক ছুঁয়েছেন। যৌথভাবে এটি দেশের দ্রুততম। শাহরিয়ার নাফিসও সমান সংখ্যক ইনিংসে এক হাজার করেন।







