চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। আজ মঙ্গলবার তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দপ্তরে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন।

আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ ও যুগ্ম সচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলম।

পরে আবু হেনা মোস্তফা কামাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় অংশ নেন।

ড. আবু হেনা মোস্তফা কামালের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। তিনি গত ২৯ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এরপর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল। এর আগে তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে আবু হেনা মোস্তফা কামাল শিল্প মন্ত্রণালয়, স্পেশাল এ্যাফেয়ার্স বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, মন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এ ছাড়া English Language Teaching Improvement Project (ELTIP)-এর প্রকল্প পরিচালক; Bangladesh Overseas Employment and Services Limited (BOESL) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।

ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসে ৫ (পাঁচ) বছর কূটনৈতিক দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে উচ্চশিক্ষাসহ পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ নেন।

যুক্তরাষ্ট্রের The world Bank Training Institute, Duke University, যুক্তরাজ্যের Bradford University, থাইল্যান্ডের Asian Institute of Technology সহ জাপান, কোরিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে উচ্চতর শিক্ষা ও বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।

দেশে ও বিদেশে অনেক সেমিনার, সিম্পোজিয়াম, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা ও সদস্য হিসাবে অংশ নেন।

একজন সফল শিশু সংগঠক ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। তিনি একজন জনপ্রিয় ভ্রমণকাহিনী লেখক এবং পর্যটন বিষয়ক গবেষকও। ইকো ট্যুরিজমের ওপর গবেষণাপূর্বক নেদারল্যান্ডস থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ছোটগল্প, উপন্যাস ও কিশোরসাহিত্য রচনায়ও তিনি পাঠকপ্রিয়তা লাভ করেছেন।

ড. মো. আবু হেনা মোস্তফা কামালের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- নেপালের সবুজ উপত্যকায়; যেমন দেখেছি জাপান; বিবশ বিহঙ্গ; মালয়দ্বীপের উপাখ্যান; এশিয়ার দেশে দেশে (১ম খণ্ড); নিশুতির নোনা জল; আকাশ নন্দিনী; Eco Tourism; টোনাটুনির টেনশন; পেঙ্গুইনের দেশে; সাহসী সাতবন্ধু; বাদল ও মৎস্যকন্যা; রবিনের রংধনু ইত্যাদি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

পরবর্তী

করোনা পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

পরবর্তী

করোনা পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

বন্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের ৯৬ লাখ টাকা

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT