চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন পে স্কেলে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি বাড়বে’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:৫১ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
অর্থনীতি
A A

নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে দ্রব্যমূল্য বাড়বে এবং সার্বিক প্রভাবে মুদ্রাস্ফীতি কিছুটা বাড়তে পারে। পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি হবে বলে মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির সম্ভাবনা আপাতত নেই।

তবে বেতন বৃদ্ধির অজুহাতে বাজারে দাম বাড়ানোর প্রবণতায় নিম্ন আয়ের মানুষের বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অর্থনীতিবিদরা।

দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির ওপর নতুন পে স্কেলের প্রভাব নিয়ে চ্যানেল আই অনলাইনকে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।

ড. সালেহ উদ্দিনের মতে, নতুন পে স্কেলে দ্রব্য মূল্য অনেক বেশি মাত্রায় বৃদ্ধি না পাবে না। তবে বাজার দরে বেতন বাড়ার কিছুটা প্রভাব পড়বে বলেই মনে করেন তিনি। কারণ বেতন বাড়ার ফলে খরচও বাড়বে। আর পণ্য বাজার বিশেষ করে নিত্য পণ্যের বাজারে বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়ায়।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকারি পর্যায়ে বেতন বাড়ানোর অজুহাতে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। তাছাড়া গ্যাস-বিদ্যুতের দামও বাড়ছে। তাই সব মিলিয়ে ব্যবসায়িরা এসবের সুযোগ নিতে পারে।

শুধু নিত্য পণ্য নয় বাড়ি ভাড়া, পরিবহনসহ সেবাখাতেও ব্যয় বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ড. সালেহ।

Reneta

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর মনে করেন, এই দাম বৃদ্ধির সার্বিক প্রভাবে মুদ্রাস্ফীতিও কিছুটা বাড়বে। কারণ তখন বাজারে টাকার সরবরাহ বৃদ্ধি পাবে। খাদ্য ও সেবাখাতে দাম বৃদ্ধির ফলেই এটা হবে বলে মনে করেন তিনি।

বেতন-গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির বাহানায় দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ সমস্যায় পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কারণ নতুন পে স্কেলে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরই বেতন বাড়ছে।

অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘যতোটা আশঙ্কা করা হচ্ছে নতুন পে স্কেল দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতিতে ততোটা প্রভাব ফেলবে না। কারণ বেতন বাড়বে পর্যায়ক্রমে। তবে এটাও ঠিক যে এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগের তুলনায় বেশি ব্যয় করবে।

বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের কর্মকর্তা-কর্মচারীরা আগের তুলনায় বেশি খরচ করবেন। এটা হলে স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতি বাড়বে।

‘উৎপাদন ও বাজারে যথেষ্ট সরবরাহ থাকলে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকবে কিন্তু দেশীয় বাস্তবতায় তা না হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এ পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং এর প্রভাবে বাড়বে মুদ্রাস্ফীতি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বেতনপে-স্কেলবেতন স্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT