চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: হানিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন: জামায়াতের এ সংস্কারপন্থীদের আসল উদ্দেশ্য কী, তা আগে পর্যবেক্ষণ করে দেখতে হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে শেরে বাংলা এ.কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন মাহবুব উল আলম হানিফ। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন: জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কী, তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের কারণে দু:খ প্রকাশ করে কি না, সেসব বিষয় পর্যবেক্ষণ করা যেতে পারে। খোলস পাল্টে অন্য নামে তারা রাজনীতি করতে চাচ্ছে। আমি মনে করি, তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। দু’টি বিষয় খুব পরিষ্কার, ৭১ সালে তাদের অপকর্মের জন্য জামায়াতে ইসলামী আজ পর্যন্ত দলীয়ভাবে দায় স্বীকার করেনি এবং ক্ষমা প্রার্থনাও করেনি।

এসময় শপথের বিষয়ে বিএনপির এমপিদের উপর সরকারের কোন চাপ নেই বরং তারা নৈতিক দায়িত্ব থেকে শপথ নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

জামায়াতে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়া ও পরবর্তিতে বহিস্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জু ‘আকাঙক্ষার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।

Reneta

শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠন করা হবে, এই ঘোষণা দিয়ে সমন্বয়ক মঞ্জু জানিয়েছেন: মুক্তিযুদ্ধে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে তাদের মতবিরোধ থেকেই তাদের এই উদ্যোগ।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জামানত হারিয়ে দিশেহারা মাহমুদুর রহমান মান্না

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আমার পাঁচ লাখ ভোটারই এমপি হয়েছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT