চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ধরণের ডায়াবেটিস আবিষ্কার, সনাক্তে ভুল হলে মারাত্মক ঝুঁকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০১৭
স্বাস্থ্য
A A
ডায়াবেটিস

গবেষণা করে নতুন আরেক ধরণের ডায়াবেটিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যাকে টাইপ-২ ডায়াবেটিস হিসেবে ভুল সনাক্ত করা হয়ে আসছে। এই ভুল সনাক্তকরণের ফলে আক্রান্তের অগ্ন্যাশয়ে ‍গুরুতর জটিলতা সৃষ্টির ঝুঁকি থাকে।

নতুন এই ডায়াবেটিসকে নাম দেয়া হয়েছে টাইপ-৩সি। এতদিন ডায়াবেটিসের স্বীকৃত দুই ক্যাটেগরি ছিল টাইপ ১ ও ২।

নতুন গবেষণা অনুসারে, অগ্ন্যাশয়ের বিশেষ ধরণের প্রদাহ, সেখানকার টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি অথবা অগ্ন্যাশয় আংশিক বা সম্পূর্ণ অপসারণের কারণে মানবদেহে ইনসুলিন উৎপাদনের ক্ষমতা ব্যাহত হয়। এর ফল হিসেবে দেখা দেয় টাইপ ৩সি ডায়াবেটিস।

অন্যদিকে টাইপ ২ ডায়াবেটিস তখন হয় যখন দেহ সঠিকভাবে কাজ করার মতো যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা দেহকোষগুলো ইনসুলিনে স্বাভাবিক অবস্থায় যেভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা সেভাবে দেখায় না। এর ফলে রক্তের গ্লুকোজ শরীরে জ্বালানি হিসেবে খরচ হওয়ার বদলে রক্তেই থেকে যায় এবং এর পরিমাণ রক্তে ক্রমান্বয়ে বাড়তে থাকে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সারে’র একদল গবেষক ২০ লাখেরও বেশি ব্রিটিশ ডায়াবেটিক রোগীর মেডিক্যাল রেকর্ড পরীক্ষা করে দাবি করেন, যেসব ব্যক্তির আগে অগ্ন্যাশয়ের কোনো ধরণের রোগ ছিল, তাদের মধ্যে ৯৭.৩ টাইপ ২ ডায়াবেটিস আছে বলে সনাক্ত করে সেই অনুসারে চিকিৎসা দেয়া হয়েছে, যা আসলে তাদের শারীরিক অবস্থার জন্য ভুল চিকিৎসা এবং এতে তাদের অগ্ন্যাশয় আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষকরা যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসেসসহ (এনএইচএস) সব স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিভিন্ন ধরণের ডায়াবেটিস সনাক্ত করার ব্যাপারে আরও বেশি সচেতন থাকতে বলেছেন, যেন ছোট একটা ভুলের কারণে রোগী ভুল চিকিৎসার কবলে না পড়েন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডায়াবেটিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT