‘নতুন দিনের প্রত্যাশায়’, স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল প্লাস্টিকস এর বার্ষিক পরিবেশক সম্মেলন। রবিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতশত পরিবেশক যোগ দেয় এ সম্মেলনে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম এম.পি। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, নির্বাহী পরিচালক মনিরুজ্জামান প্রমুখ।
অতিথিগন তাদের বক্তব্যে পূর্ববর্তী বছরের ব্যবসায়ীক সাফল্য অর্জন করায় সবাইকে শুভেচ্ছা জানান। এবং ২০১৮ সালের লক্ষ্য অর্জনের জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে কোম্পানির লক্ষ্য অর্জনকারী পরিবেশকদের মাঝে স্বর্ণপদক ও সনদ প্রদান করা হয়। পরে র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন।









