চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন জীবন’ পেয়ে সৌরভ বললেন ধন্যবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বুধবারই জানা গিয়েছিল, বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। হাসপাতাল আঙ্গিনা থেকে তার বাড়ির সামনে পর্যন্ত উপচে পড়লেন ভক্তরা। হাসপাতাল থেকে বের হয়ে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট ও ভারতের সাবেক অধিনায়ক নতুন জীবনের জন্য জানালেন ধন্যবাদ।

গত শনিবার সকালে জিম করার সময় বুকে এবং পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের।

পরে অ্যানজিওপ্লাস্টি করে তার হৃদযন্ত্রের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়। পর্যায়ক্রমে আরও দুটো স্টেন্ট বসানো হবে। তবে বাইপাস সার্জারির প্রয়োজন হবে না বলে জানান চিকিৎসকরা।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সেই চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। বাড়ি ফিরে আরও একবার বেরিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ভাল আছি। জীবন ফিরে পেলাম। ধন্যবাদ।’

সৌরভ বাড়ি ফেরার পর হাসপাতালের প্রধান নির্বাহী রূপালি বসু বলেন, ‘আমরা ভীষণ খুশি।’ সৌরভের শারীরিক অবস্থার বিষয়ে রূপালি বলেন, ‘আরও দু’টো ব্লকেজ রয়েছে। তবে সেটা খুবই মাইনর। পরে কোনো সময় সেটার চিকিৎসা করিয়ে নিলেই হবে।’

আপাতত দু’সপ্তাহ চিকিৎসকদের পরামর্শমতো কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে ভারতের সাবেক অধিনায়ককে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও চলবে। হাসপাতাল সূত্র বলছে, আপাতত সৌরভের রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েড এবং অন্যান্য শারীরিক মাপকাঠি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু স্টেন্ট বসানোর পরে সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তা নিয়মিত ব্যবধানে পরীক্ষা করে দেখা হবে।

Reneta

সৌরভের শারীরিক পরিস্থিতির বিষয়ে নিয়মিত শলাপরামর্শ চালিয়ে যাবেন মেডিকেল বোর্ডের সদস্যরা। দু’সপ্তাহ পর তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এই ১৫ দিন লাল মাংস, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া নিষেধ। হাঁটা চলাও করতে হবে নিয়ন্ত্রিতভাবে। বেশিরভাগ সময়ই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলিসৌরভ গাঙ্গুলি অসুস্থ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT