চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন জার্সিতে দেশের হয়ে খেলবেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আট মাস পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফিরেছেন জাতীয় দলে অনুশীলনে। আগামী এক সপ্তাহে আর্জেন্টিনা, পর্তুগাল দুটি করে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে। পর্তুগাল খেলবে ইউক্রেন ও সার্বিয়ার সঙ্গে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলোনি অবশ্য বলেছেন, ‘মেসি দলে যোগ দিয়েছে এটাই বড় কথা। আমরা তাকে একটা ম্যাচে খেলাব না দুটিতেই তা এখনো ঠিক করিনি। ক্লাব ফুটবলে টানা খেলে সে বেশ ক্লান্ত। পরিস্থিতি বুঝেই তাকে ব্যবহার করব।’

অন্যদিকে পর্তুগাল কোচ ফার্নার্ন্দো সান্তোস দলের সুপারস্টারকে নিয়ে মুখ না খুললেও পর্তুগালের নামী তারকা জোয়াও কান্সেলো বলেছেন, ‘রোনালদো দলে থাকা মানেই শক্তির বিরাট তফাত হয়ে যাওয়া। আমরা কৃতজ্ঞ রোনালদো ফের জাতীয় দলের শক্তি বাড়াতে ফিরেছে।’

গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগাল নকআউটের শুরুতেই ছিটকে যায়। তারপর আর মেসি-রোনালদো জাতীয় দলের হয়ে খেলেননি। মেসিকে নতুন কোচ স্কোলোনিও জোর করেননি জাতীয় দলে ফিরতে। চেয়েছিলেন ব্যর্থতার ধাক্কা সামলে ফিরুক।

আর রোনালদো রিয়াল থেকে জুভেন্টাসে যাওয়ার পর নিজেই জাতীয় দল থেকে বিশ্রাম চেয়েছিলেন। স্কোলোনির প্রশিক্ষণে আর্জেন্টিনা ৬ ম্যাচ খেলেছেন মেসিকে ছাড়া। চারটিতে জিতেছেন। একটি ড্র ও একটিতে হার।

এদিকে আর্জেন্টিনাসহ মেক্সিকো ও কলম্বিয়ার জাতীয় দলের জার্সিতে বেশ কিছুটা বদল এনেছে অ্যাডিডাস। মঙ্গলবারই তিনটি দেশের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ হয়েছে তারকাদের সামনে রেখে।

Reneta

আর্জেন্টিনার জার্সি প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টিনার চিরপরিচিত নীল-সাদা জার্সির স্ট্রাইপ এবার বদলেছে। আকাশি রং অনেক হালকা হয়েছে। দুটো সরু স্ট্রাইপ রাখা হয়েছে কাঁধের কাছে। কালো প্যান্টের বদলে নীল প্যান্ট আনা হয়েছে। এই জার্সি পরে শুক্রবার ভেনেজুয়েলা ম্যাচ থেকেই খেলবেন মেসিরা।

ফিফা ফ্রেন্ডলি শুরু হচ্ছে বুধবার থেকেই। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আজ খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। পরের সপ্তাহে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT