চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন গভর্নর দায়িত্ব নেবেন ১৮ মার্চ: অর্থমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:৫৬ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ফজলে কবীর আগামী ১৮ মার্চ দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন,
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর দায়িত্ব বুঝে নেবেন নতুন গভর্নর। এর আগে
সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন ড.আতিউর রহমান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলারের সমপরিমান অর্থ চুরির ঘটনা জানাজানি হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠেন অর্থমন্ত্রী।

তার বক্তব্যে উঠে আসে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনায় বড় ধরণের পরিবর্তনের ইঙ্গিত। সব জল্পনার অবসান ঘটিয়ে সকাল পৌনে ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গণভবনে গিয়ে দেখা করে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এ বিষয়ে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বলেন, বাংলাদেশ ব্যাংকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সাক্ষাত করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সেসময় প্রধানমন্ত্রী বলেছেন, ড. আতিউর রহমানের এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ। যার নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Reneta

গভর্নরের পদত্যাগের খবরে সচিবালয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন বাতিল করেন অর্থমন্ত্রী। পরে অবশ্য সাংবাদিকদের কাছে নতুন গভর্নরের নাম প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন ফজলে কবীর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। আগামী ১৮ মার্চ দেশে ফিরে তার দায়িত্ব বুঝে নেবেন।

অর্থমন্ত্রী আরো জানান, অর্থ পাচারের রহস্য উদঘাটনে সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT