চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কৃষ্ণগহ্বর আবিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
আকাশে কৃষ্ণগহ্বরের ছবি, মহাকাশে আলো ও অন্ধকারের মিশ্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র মহাকাশচারীরা সম্প্রতি মহাবিশ্বে একটি দ্রুত বর্ধনশীল কৃষ্ণগহ্বরের অস্তিত্ব থাকার প্রমাণ পেয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একে মহাবিশ্ব সম্পর্কে প্রাথমিক যে জ্ঞান রয়েছে, তার একটি অপ্রকাশিত সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হাবল স্পেস টেলিস্কোপ থেকে ডেটা ব্যবহার করে, মহাকাশচারীরা এই ‘দানব’ দেহ অর্থাৎ কৃষ্ণগহ্বর আবিষ্কার করেছে; যা বিগ ব্যাংয়ের প্রায় ৭৫০ মিলিয়ন বছর পরে গঠিত হয়েছিল।

Banglabid

নাসা জানিয়েছে, এই দানবটির ডাকনাম দেয়া হয়েছে জিএনজেট৭কিউ। যেটা রাতের আকাশে ধরা পড়া অঞ্চলগুলোর একটিতে অর্থাৎ গ্রেট অবজারভেটরিজ অরিজিনস ডিপ সার্ভে-নর্থ (গুডস-নর্থ) ক্ষেত্রে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।

নাসার মহাকাশচারী একটি দল প্রমাণ পেয়েছে, জিএনজেট৭কিউ একটি নবগঠিত কৃষ্ণগহ্বর। হাবল এতে অতিবেগুনী (ইউভি) এবং ইনফ্রারেড আলোর একটি কম্প্যাক্ট উৎস খুঁজে পেয়েছে। তা গ্যালাক্সির নির্গমনের কারণে হতে পারে না। তবে তা কৃষ্ণগহ্বরের উপর পড়া পদার্থ থেকে প্রত্যাশিত বিকিরণের সাথে সামঞ্জস্যপূর্ণ।

মহাকাশচারীদের মতে, তত্ত্ব এবং কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে ধূলিময়, প্রাথমিক নক্ষত্র গঠনের ছায়াপথগুলোতে দ্রুত বর্ধনশীল এই কৃষ্ণগহ্বরগুলো এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়নি।

Reneta

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের নিলস বোর ইনস্টিটিউটের জ্যোতির্বিজ্ঞানী সেজি ফুজিমোটো বলেন, সাম্প্রতিক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে জিএনজেট৭কিউ হলো মহাবিশ্বে পরিচিত প্রথম সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরের যুগের কাছাকাছি এবং দ্রুত বর্ধনশীল স্টারবার্স্ট গ্যালাক্সির ধূলিময় কেন্দ্রের প্রথম কৃষ্ণগহ্বর।

মার্কিন গবেষণা সংস্থা বলছে, বর্তমান তত্ত্বগুলো ইঙ্গিত করছে এই সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরগুলো আশেপাশের গ্যাস, ধূলিকণা এবং অত্যন্ত উজ্জ্বল কোয়াসার হিসাবে আবির্ভূত হওয়ার আগে জোরালোভাবে নক্ষত্র গঠনকারী ‘স্টারবার্স্ট’ গ্যালাক্সিগুলোর ধুলো-ঢাকা কোরে তাদের জীবন শুরু করে। মূলত মহাবিশ্বের অত্যন্ত উজ্জ্বল এই বস্তুগুলো কৃষ্ণগহ্বর দ্বারা চালিত হয়।

মহাকাশচারীরা জানিয়েছেন, এটি অত্যন্ত বিরল কারণ এতে ধূলিময় স্টারবার্স্ট গ্যালাক্সি এবং উজ্জ্বল কোয়াসার উভয়ই শনাক্ত হয়েছে। দলটির বিশ্বাস জিএনজেট৭কিউ দুটি শ্রেণীর বস্তুর মধ্যে একটি উন্মোচিত না হওয়া সূত্রও হতে পারে।

সর্বশেষ এই আবিষ্কারটি মহাবিশ্বের প্রাথমিক দিনগুলোতে সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বরের দ্রুত বৃদ্ধি বোঝার দিকে একটি নতুন পথ উন্মোচন করবে।

তাই এখন দলটি উচ্চ রেজ্যুলেশন সমীক্ষা ব্যবহার করে একইরকম বস্তুগুলোর জন্য পদ্ধতিগতভাবে অনুসন্ধান করার এবং জিএনজেট৭কিউ এর মতো বস্তুগুলোকে বিস্তারিত অধ্যয়নের জন্য নাসা জেমস ওয়েব স্পেস টেলেস্কোপ-এর স্পেকট্রোস্কোপিক যন্ত্রগুলোর সাহায্য নেবে বলে ধারনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কায় বিক্ষোভের মুখেই মন্ত্রিসভায় নতুন ১৭ মন্ত্রী নিয়োগ

পরবর্তী

ছেলের প্রথম অভিনয় নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

পরবর্তী
চঞ্চল চৌধুরীর ছেলে প্রথম অভিনয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের প্রথম অভিনয় নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

ক্রিকেটার সাব্বির রহমান সেঞ্চুরি করে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের প্রথম ম্যাচে সাব্বিরের সেঞ্চুরি

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT