চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে, ইউরোপজুড়ে আতঙ্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন ধরণের করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পার্শ্ববর্তী ইউরোপের অন্যদেশগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আগের রেকর্ড ভেঙে ৩৬ হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৯১ জনের।

এ নিয়ে ইউরোপের অন্যতম সংক্রমণকবলিত এই দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২১ লাখ ১০ হাজার ৩১৪জন এবং মোট মৃত্যু সংখ্যা ৬৮ হাজার ৩০৭ জন।

করোনা প্রতিরোধে তোড়জোড় শুরু করেছে যুক্তরাজ্য। সংক্রমণ ছড়ানোর ১২টি এলাকাকে চিহ্নিত করেছেন দেশটির বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এ করোনাভাইরাস অন্যান্য ধরণের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণশীল। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কাতে রয়েছে শিশুরাও।

তবে করোনাভাইরাসের এ নতুন ধরণ প্রতিরোধেও নিজেদের তৈরি ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মর্ডানা ও ফাইজার-বায়োএনটেক।

Reneta

জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী বলেন, যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরণের করোনাভাইরাস প্রতিরোধেও এ ভ্যাকসিন কার্যকর। বিষয়টি শতভাগ নিশ্চিত হতে কাজ করা হচ্ছে।

অক্সফোর্ডের প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনও নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কার্যকর। ভাইরাসের গতিবিধি পরিবর্তনের বিষয়েও গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা।

এমন আতঙ্কের মধ্যেও যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান কমিশন।

গত একদিনে ইউরোপের দেশগুলোতে মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন এবং মৃত্যু হয়েছে ৫হাজার ৬৬২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT