চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে হুমকির মুখে অজিদের বাংলাদেশ সফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ৩০, জুন ২০১৭
স্পোর্টস
A A

নতুন চুক্তিতে আসতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জুনের শেষদিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ডাকে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া দেননি অজি খেলোয়াড়রা। এর প্রেক্ষিতে কঠিন হুমকিই দিয়ে রাখল সিএ। তাতে চুক্তিতে না আসলে শুক্রবার মাঝে রাতের পর ২৩০ ক্রিকেটার স্রেফ বেকার হয়ে যাবেন। আর এমনটি ঘটলে নতুন করে গভীর শঙ্কার মুখে পড়বে অজিদের বাংলাদেশ সফরও।

শুক্রবার রাতেই যেহেতু শেষ হয়ে যাবে চুক্তিভুক্ত পুরনো ক্রিকেটারদের মেয়াদ, তাতে সামনে দল গঠনে প্রথম সারির ক্রিকেটারদের পাওয়াই দুষ্কর হয়ে যাবে সিএর জন্য। সেটাই বাংলাদেশ সফর, এমনকি অস্ট্রেলিয়া ’এ’ দলের সাউথ আফ্রিকা সফর এবং পরের অ্যাশেজ সফর নিয়েও সৃষ্টি করবে ধোঁয়াশা।

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের চরম অবস্থার মাঝেই শোনা যাচ্ছিল স্মিথরা আরও বাড়তি ১৫ দিন সময় পেতে পারেন চুক্তি নিয়ে সমাধানে আসতে। তবে সিএ জানাচ্ছে, ক্রিকেটারদের আর বাড়তি সময় দিতে রাজি নয় তারা।

তাই শুক্রবারের মধ্যে পুরনো চুক্তির যেসব ক্রিকেটার চুক্তিতে স্বাক্ষর করবেন না, তাদের মেয়াদও আর বাড়াবে না বোর্ড। বিবৃতিতে সিএ বলেছে, ‘সিএ আজ এই মর্মে জানাচ্ছে যে, শুক্রবার মাঝ রাতের পর চুক্তি স্বাক্ষরের মেয়াদ আর বাড়ানো হবে না। সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকেও (এসিএ) ক্রিকেটের স্বার্থে সমঝোতার টেবিলে আসতে এবং ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ কল্যাণজনক সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে।’ সিএর এমন বিবৃতি যে ঠাণ্ডা মাথার হুমকি সেটা বলার অপেক্ষা রাখে না।

বোর্ডের প্রস্তাবিত বেতন কাঠামো এবং লভ্যাংশের প্রতিবাদে নতুন চুক্তিতে আসতে অনেক আগে থেকেই অসম্মতি জানিয়ে আসছেন স্মিথ-ওয়ার্নাররা। আর সিএ যে হুমকি দিয়ে রেখেছে তাতে ক্রিকেটীয় ভবিষ্যৎ অনেকখানি অনিশ্চিত হয়ে গেল তাদের। এই মুহূর্তে জাতীয় দলের ৩০ জন ছাড়াও চুক্তির বাইরে থাকা ২০০ ক্রিকেটারকেও সিএ রাখছে হুমকি-রাডারের অধীনে।

সিএ যদি এই ২৩০ ক্রিকেটারকে চুক্তিতে না আনতে পারে তাহলে অনিশ্চিত হয়ে পড়ছে অজিদের বাংলাদেশ সফরসহ বাকি সব সফর। সবচেয়ে বেশি শঙ্কায় পড়ে আগামী আগস্টের বাংলাদেশ সফরই। সেসময় দুই টেস্টের সিরিজ খেলতে আসার কথা আছে স্মিথদের। ওই সফরের জন্য দলও ঘোষণা করে ফেলেছে সিএ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT