চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন উত্তেজনা ছড়ালো নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়া শিগগিরই মহাশূন্যে উপগ্রহ পাঠাতে যাচ্ছে। আগামী ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানায়।

গত ৪ জানুয়ারি চতুর্থবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল নর্থ কোরিয়া। এ ঘটনার পর দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করা হয়।

ইন্টারন্যাশনাল মেরিটাইম এজেন্সি এক ইমেইল বার্তায় বলেছে, ‘আমরা জানতে পেরেছি নর্থ কোরিয়া ৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে কোয়াংমিয়ংসং নামে একটি পর্যবেক্ষক স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।’

জেনেভাভিত্তিক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন জানিয়েছে, নর্থ কোরিয়া স্যাটেলাইট পাঠানোর অভিপ্রায়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

Reneta

এতে বলা হয়েছে, উপগ্রহটির স্থায়িত্ব হবে চার বছর এবং এটি ভূ-সমলয় নয় এমন কক্ষপথে স্থাপন করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার উপগ্রহ পাঠানো হবে আন্তর্জাতিক বাধ্যবাধকতার গুরুতর লঙ্ঘন।

তবে পিয়ংইয়ং জানিয়েছে, রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ প্রকল্প পরিচালনা করার সার্বভৌম অধিকার তাদের রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT