চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ইনজুরি নয়, নির্ধারিত সফরে ব্যাংককে তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ন ২২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন কোনো ইনজুরি নয়, পিএসএল থেকে তামিম পরিবার নিয়ে ব্যাংকক গেছেন আগে থেকে পরিকল্পনা করে রাখা একটি সফরে।

নিধাস ট্রফি খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তবে সেটি ম্যাচ থেকে ছিটকে দেয়ার মতো গুরুতর ছিল না। যে কারণে নিধাস ট্রফির ফাইনাল শেষে এই ওপেনার চলে যান লাহারে পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর ম্যাচ খেলতে।

বুধবার রাতে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ খেলতে পারেননি। বিসিবি সূত্রে জানা গেছে পরিবার নিয়ে ব্যাংককে কিছুদিন থাকার পরিকল্পনা আগেই ঠিক করা  ছিল।

পাকিস্তানের সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, হাঁটুর ইনজুরির কারণে ব্যাংকক গেছেন তামিম। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেবেন। এই খবর থেকে শঙ্কা জাগে, হয়তো নতুন কোনো ইনজুরি হয়েছে।

কিন্তু মেলবোর্নে অবস্থান করা বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের বরাত দিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, নতুন করে ইনজুরিতে পড়লে সেটা অবশ্যই বোর্ড জানত। এমন কিছু তামিম জানায়নি।

ফিজিও বলছেন, ‘এই সময়টাই তামিমের পরিবার নিয়ে থাইল্যান্ড ভ্রমণের কথা ছিল। এবং বলেছিল সেখানে গেলে ব্যাংককে হাঁটুর এমআরআই করাবে। নিধাস ট্রফির ফাইনালের আগে তামিম হাঁটুতে চোট পায়। তবে ম্যাচ না খেলার মতো নয়।’

Reneta

করাচির বিপক্ষে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে পেশোয়ারের হয়ে মাঠে ছিলেন না তামিম। তবে জয় পেতে কোন সমস্যা হয়নি দলটির। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে কামরান আকমলের ঝড়ো হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত করাচিকে ১৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

আগামী ২৫ মার্চ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লড়বে পেশোয়ার। ফাইনালের আগেই তামিম দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে তার দল।

পেশোয়ারের হয়ে শুরুর ৫ ম্যাচ খেলার পর কলম্বোয় জাতীয় দলের সঙ্গে যোগ দেন তামিম ইকবাল। নিধাস ট্রফি শেষ করে ফিরে যান পিএসএলে। তামিম ৬ ম্যাচ খেলে ১৬১ রান করেছেন ৩২.২০ গড়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবাললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা: ডিএমপি কমিশনার

মার্চ ১৭, ২০২৬

কুমিল্লায় ঈদের বাজারে খাদি দোকানগুলোতে ক্রেতাদের ভীড়

মার্চ ১৭, ২০২৬

ঈদের খুশি ভাগাভাগি করতে কুড়িগ্রামে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

মার্চ ১৭, ২০২৬

ইরান যুদ্ধে জড়াতে চাইছেনা যুক্তরাষ্ট্রের মিত্ররা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে যে সূচিতে চলবে মেট্রোরেল

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT