চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আরও স্বাধীনতা স্মারক নির্মাণের প্রয়োজন অনুভব করছেন মুক্তিযোদ্ধারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
স্বাধীনতা স্তম্ভ

মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকে অম্লান রাখতে বিশেষ ভূমিকা রাখছে রাজধানীতে স্থাপিত স্মারক স্তম্ভগুলো। কিন্তু এসব স্থানের পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে দীর্ঘদিনের আক্ষেপ দর্শনার্থীদের। পুরোনো স্তম্ভের পাশপাশি নতুন আরও স্বাধীনতা স্মারক নির্মাণ প্রয়োজন বলে মনে করছেন মুক্তিযোদ্ধারা।

এদেশের স্বাধীনতার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে সোহরাওয়ার্দী উদ্যানের নাম। ঐতিহাসিক এই উদ্যানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা স্তম্ভ।

এখানে আরও আছে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করা শিখা চিরন্তন। যেই স্থানটিতে দাঁড়িয়ে ৭১ এর ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রাণকেন্দ্র টিএসসি মোড়ে দাঁড়িয়ে আছে সোপার্জিত স্বাধীনতা ভাষ্কর্যটি। সেখানে ফুটে উঠেছে পাকিস্তানি হানাদারদের অত্যাচারের একটি খণ্ড চিত্র।

আর কলা ভবনের সামনের ভাস্কর্য অপরাজেয় বাংলা, এতো সর্বস্তরের সাধারণ মানুষের যুদ্ধে যাওয়ার একটি গল্প। ভিসির বাসভবনের সামনে রয়েছে ২৫ মার্চের গণহত্যার স্মৃতি চিরন্তন ফলক। যেখানে ১৪টি দেয়ালে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয় আর গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে।

যুদ্ধে জীবন উৎসর্গ করা সৈনিকদের স্মৃতিকে চিরউজ্জল রাখতে ঢাকা সেনানিবাসে আছে শিখা অনির্বাণ। আর মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার প্রতীক হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জ্বলছে শিখা অম্লান।

Reneta

আর বুদ্ধিজীবী হত্যার নির্দশন মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতো আছেই।

তবে সবচেয়ে বড় ফুলার রোডের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি। ৬৬’র স্বাধীকার আন্দোলন থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনকে তুলে ধরা হয়েছে এখানে।

আরও নতুন কিছু স্বাধীনতা স্মারক নির্মাণের প্রয়োজনীয়তার কথা বললেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT