চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনদের নিয়ে বিশ্বকাপের মহড়া

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:২৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন তিন তরুণ। বৃহস্পতিবার দলীয় অনুশীলনে দেখা গেল আরও কয়েকজন নবীনকে। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের মহড়া যে শুরু হয়ে গেছে, সেটিই যেন প্রতিফলিত হল শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে।

প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে আছেন দেশের জার্সিতে একটি করে টি-টুয়েন্টি খেলা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও অফস্পিনার শেখ মেহেদী হাসান। বছর পেরিয়ে তাদের জাতীয় দলে ফেরানোর পাশাপাশি জায়গা করে দেয়া হয়েছে নবীন পেসার ইয়াসিন আরাফাত মিশুকে।

তিন তরুণের সঙ্গে জাতীয় দলের অনুশীলন জার্সি জড়িয়ে নেটে বল করেছেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ও লেগস্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। দুই ম্যাচ পর এই দুই তরুণও যোগ হতে পারেন স্কোয়াডে।

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলে অনেক পরিবর্তনের আভাস দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। যার প্রতিফলন দেখা গেছে প্রথম দুই ম্যাচের স্কোয়াডেই। দুই ম্যাচ পর ঝালিয়ে দেখতে মেহেদী রানা, মিনহাজুল আফ্রিদিকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলেও তাই অবাক হওয়ার থাকবে না। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুত করতে ঘরের মাঠের এই সিরিজ যে দারুণ এক উপলক্ষ।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার সন্ধ্যায় কৃত্রিম আলোয় বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেল ভিন্ন এক আবহ। যেখানে অভিজ্ঞদের ছাড়িয়ে গেছে তারুণ্যের উপস্থিতি।

আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেরা দল গড়তে তরুণদের বাজিয়ে দেখার সুযোগে চলছে তারই মহড়া।

Reneta

অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো স্কোয়াড নিয়ে বলেন, ‘আমি ড্রেসিংরুমে মাত্র তিনটি পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছি, যাদের সঙ্গে আমার আগে কখনোই দেখা হয়নি। তারা এখন স্কোয়াডেরই অংশ এবং তরুণ মিশু, আফিফ এবং একজন খেলোয়াড় যে গতকাল এইচপি ম্যাচ খেলেছে (ইয়াসিন আরাফাত)। মাত্র ১০ মিনিট আগে তাদের সাথে দেখা হয়েছে, তাই কীভাবে তাদের কার্যকর করে তোলা যাবে তা বোঝা বেশ কঠিন। এই মুহূর্তে এটাই আমার জন্য চ্যালেঞ্জ।’

শুরুতে কাছাকাছি নেটে সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিং করেন আফিফ। পেসার-স্পিনার আলাদা হয়ে বোলিং করেন নেটে। মোস্তাফিজের সঙ্গে ইয়াসিন আরাফাত, মেহেদী রানা, সাইফউদ্দিন। মেহেদী, তাইজুল, মিনহাজুলরা অন্য নেটে। শুরুতে আফিফ সামলান স্পিনারদের, সৌম্য পেসারদের।

কিছুক্ষণ পর বদলায় তাদের নেট। পরে নেটে আসেন মুশফিকুর রহিম। খানিক পরই শুরু হয় বৃষ্টি। খেলোয়াড়দের জায়গা তখন ড্রেসিংরুমে। বৃষ্টি থামার পর মুশফিকের পাশের নেটে ব্যাটিং করেন সাকিব আল হাসান। পরে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংঅর্ডারেও দেখা যেতে পারে এমন চিত্র।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। টি-টুয়েন্টিতে মুখোমুখি আগের দশ দেখায় বাংলাদেশ জিতেছে পাঁচটি আর জিম্বাবুয়ে চারটি। ম্যাচটা জিতে দ্বৈরথে আরও একটু এগিয়ে থাকার সুযোগ সাকিব-মুশফিকদের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন দায়িত্ব নিয়ে ফুটবলে ফিরছেন ওয়েঙ্গার?

পরবর্তী

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে হারিয়ে যাচ্ছে তুরস্কের প্রাচীন শহর

পরবর্তী

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে হারিয়ে যাচ্ছে তুরস্কের প্রাচীন শহর

এশিয়ান মঞ্চে জোড়া সোনার সামনে রোমান সানার বাংলাদেশ

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT