ছয়জনের অভিষেক। একসঙ্গে মাত্র একদিন অনুশীলন। আর তাতেই ডেনমার্কের সঙ্গে প্রীতিম্যাচে ১-১ গোলে ‘ড্র’ করেছে জোয়াকিম লোর জার্মানি।
জার্মানি সবসময় দলগতভাবে শক্তিশালী। দলটিতে মেসি-রোনালদোর মতো একক প্রতিভার খেলোয়াড় না থাকলেও ১১জন মিলে প্রায়ই অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ডেনমার্কের সঙ্গে ম্যাচটি দিয়ে তারা সাইডবেঞ্চের শক্তি জানান দিল।
এদিন জার্মানি খুব একটা গোছালো আক্রমণ গড়তে পারেনি। তবু রক্ষণ ঠিক রেখে লো দলকে উজ্জীবিত করেন। এই ম্যাচে মূলত রাশিয়া বিশ্বকাপের একটা পরীক্ষা চালান জার্মান বস। নতুনদের শক্তি সম্পর্কে তিনি ওয়াকিবহাল হতে চেয়েছেন।
ম্যাচের ১৮ মিনিটের মাথায় এরিকসনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। এভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে জার্মানি গোলের দেখা পায় ৮৮তম মিনিটে। দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান জশুয়া কিমিচ।







