নিয়মিত একাদশের চার খেলোয়াড় না থাকাকে নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
জিম্ববুয়ের বিপক্ষে তৃতীয় টি২০তে একাদশে আসতে পারেন আবু হায়দার রনি, মোসাদ্দেক সৌকতদের যে কেউ, দিয়েছেন সে ইঙ্গিতও।
দল ইনজুরি সমস্যায় রয়েছে, তবু সাফল্য আসছেই। সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ক্যাপ্টেন ম্যাশের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তবে আবু হায়দার রনি যে একাদশে আসতে পারেন এ ব্যাপারে দিলেন সুস্পষ্ট ইঙ্গিত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের গুরুত্বপূর্ণ দু’জন পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গা পূরণ করতে একাদশে রনি আসতে পারে।’
এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি২০ তে বিশ্রাম দেওয়া হয় মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং শুভাগত হোমকে।
তাদের জায়গায় দলে ডাক পান মোহম্মদ শহীদ, মুসাদ্দেক সৌকত এবং মুক্তার হোসেন।
আবার খেলা চলাকালীন সময়ে ব্যাট করার সময় পেশিতে টান পেয়ে সিরিজ থেকে ছিটকে যান টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তার জায়গায় দলে ডাক পান তরুণ পেসার তাসকিন।






