চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনত্ব যুক্ত হচ্ছে জব্বারের বলীখেলায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রতিবারের মতো এবারও ১২’ই বৈশাখ চট্টগ্রামে ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া জব্বারের বলীখেলা হতে যাচ্ছে। বন্দরনগরীর লালদিঘি ময়দানে ২৫শে এপ্রিল শুরু হবে এ খেলার ১১০তম আসর। তার একদিন আগেই শুরু হবে ৩ দিনের বৈশাখী মেলা।

মঙ্গলবার চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারও বলীখেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সঙ্গে নতুনত্বও যুক্ত হচ্ছে, করা হবে অনলাইন স্ট্রিমিং।

ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলের যুবকদের সংগঠিত করতে এবং শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সাল থেকে এ খেলার প্রচলন করেন। বর্তমানে এটি দেশের বড় লোকজ উৎসব। এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বসিত চ্যানেল আই পরিবার।

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই সবসময়ই দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে থাকে। জব্বারের বলীখেলা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। সেই ধারাবাহিকতায় এবারও এরসঙ্গে থাকবে চ্যানেল আই।’

দিনদিন বলীখেলার দর্শকসংখ্যা বাড়ছে। যার তুলনায় লালদিঘি ময়দান বেশ ছোটই। তাই বলীখেলার স্থানের আয়তন বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন শাইখ সিরাজ।

বলীখেলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং অহংকারকে ধরে রাখতে চান আয়োজকরা। এই বলীখেলার পৃষ্ঠপোষকতা করছে গ্রামীণফোন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ইয়াসির আজমান বললেন, ‘বাংলাদেশের প্রতিটি ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে থাকার চেষ্টা করে গ্রামীণফোন। জব্বারের বলীখেলার মতো ঐতিহ্যবাহী আসরের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। শুধু বলীখেলা নয়, দেশের ঐতিহ্যবাহী অন্য ইভেন্টগুলোর সঙ্গেও যুক্ত থাকব আমারা। কারণ- ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য’র সঙ্গে না থাকলে সামনে চলার পথ মসৃণ হয় না।’

Reneta

বলীখেলা চ্যানেল আইতে সরাসরি সম্প্রচারের পাশাপাশি এবার আয়োজন ঘিরে নতুনত্বও যুক্ত হচ্ছে। ঐতিহ্যবাহী এ খেলা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে অনলাইনেও সরাসরি দেখানো হবে। ইয়াসির আজমান জানালেন, গ্রামীণফোনের অনলাইন স্ট্রিমিং বায়োস্কোপে দেখানো হবে বলীখেলা। এসময় জব্বারের পরিবার ও আয়োজনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

২৪শে এপ্রিল লালদিঘির ময়দানে শুরু হবে বৈশাখী মেলা। এর পরদিন বৃহস্পতিবার হবে বলীখেলার উৎসব। চট্টগ্রাম থেকে বলীখেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জব্বারের বলীখেলালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT