চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনত্বের খোঁজে অস্কারের আয়োজকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে সিনেমা নির্মাণ ও মুক্তি বন্ধ থাকায় দুই মাস পেছানো হয়েছে সিনেমাপ্রেমীদের সবচেয়ে কাঙ্ক্ষিত অস্কারের আসর। ২০২১ সালের ২৫ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকরা এবারের আয়োজনে নতুনত্ব আনতে চাইছেন।

৯৩ তম অস্কার প্রযোজনা করবেন ‘ট্রাফিক’ ছবির জন্য সেরা নির্মাতা হিসেবে অস্কার-বিজয়ী সোডারবার্গ। তার সঙ্গে থাকবেন জেসি কলিন্স এবং এবং স্টেসি শের।

মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাকাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন এবং চিফ এক্সিকিউটিভ ডন হাডসন বলেন, “সামনের অস্কার হবে নতুন সম্ভাবনার অস্কার। নতুন কিছু নিয়ে আসার জন্য ‘পারফেক্ট’ উপলক্ষ।”

মহামারীর কারণে এখন পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে, সবই অনেক বিধিনিষেধ মেনে আয়োজন করা হয়েছে। ভার্চুয়াল, প্রি-রেকর্ড করা এবং লাইভ এর সংমিশ্রণে আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠানের। বেশিরভাগ অনুষ্ঠানেই ছিল না কোনো রেড কার্পেট এবং দর্শক।

সোডারবার্গ বলেছেন, ‘আমরা একই সঙ্গে রোমাঞ্চিত এবং ভীত। অন্যরকম এই পরিস্থিতিতে তৈরি সিনেমা এবং সংশ্লিষ্টদের দিকে নজর আনা হবে। সিনেমাই আমাদের ভালোবাসা, এটাই যেন মনে হয় শো দেখে।’

অস্কারের আয়োজকরা এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানাননি অনুষ্ঠান কীভাবে আয়োজন করা হবে এই প্রসঙ্গে। রেড কার্পেট থাকবে কিনা সেটাও জানা যায়নি। লস অ্যাঞ্জেলস বর্তমানে লকডাউন চলছে। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে সব কিছু। ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারলিড বিনোদনসোডারবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পাকিস্তানের নাটকীয়তা এক ‘সার্কাস’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT